1 Answers

পাথরঘাটার সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে শিল্পায়ন কারণটি কার্যকর।

শিল্পায়ন বলতে কলকারখানা স্থাপন ও সেগুলোর প্রসার লাভকে বোঝায়। বস্তুত শিল্পায়ন হচ্ছে কৃষিজ দ্রব্যের রূপান্তর ঘটিয়ে অন্য জাতের পণ্য উৎপাদনে এবং অকৃষিজ পণ্য উৎপাদনের ক্ষেত্রে যন্ত্রচালিত উৎপাদন ব্যবস্থার প্রবর্তন। যেমন- কৃষিজ দ্রব্য পাটকে রূপান্তর করে কার্পেট, চট, থলে এবং তুলাকে রূপান্তর করে কাপড় তৈরি করতে যথাক্রমে পাট শিল্প ও বস্ত্র শিল্পের প্রবর্তন হয়েছে। শিল্পায়নের ফলে আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটে, যা সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখে।

উদ্দীপকেও দেখা যায়, পাথরঘাটা এলাকায় বেশকিছু ছোট ছোট শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে যেগুলোর মধ্যে কিছু উৎপাদনমুখী প্রতিষ্ঠানও রয়েছে। এসব প্রতিষ্ঠানে ঐ এলাকার নারী-পুরুষ বিভিন্ন রকম কাজে নিয়োজিত হয়ে নিজের অবস্থার বেশ উন্নতি করছে।

সুতরাং উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, পাথরঘাটা এলাকায় সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে শিল্পায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

5 views

Related Questions