1 Answers

শিল্পায়ন ছাড়া সামাজিক পরিবর্তনের আরও কতগুলো কারণ রয়েছে। এগুলো হলো-

জনসংখ্যা বৃদ্ধি: কোনো সমাজের জনসংখ্যার হ্রাস-বৃদ্ধি এবং গঠন-প্রকৃতির পরিবর্তন সমাজের পারিবারিক জীবন, গোষ্ঠীজীবন ও সামাজিক জীবনে বিভিন্ন ধরনের পরিবর্তনের সূচনা করে।

অর্থনৈতিক কারণ: অর্থনৈতিক অবস্থার সাথে সামাজিক অবস্থা ওতপ্রোতভাবে জড়িত। তাই অর্থনৈতিক অবস্থায় কোনো পরিবর্তন ঘটলে তা সামাজিক পরিবর্তনকেও ত্বরান্বিত করে থাকে। সামাজিক কারণ: বিভিন্ন আর্থ-সামাজিক অবস্থার পেক্ষাপটে সামাজিক পরিবর্তন সূচিত হয়।

রাজনৈতিক কারণ: কোনো দেশ বা গোষ্ঠীর রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সামাজিক পরিবর্তনের ঘনিষ্ঠ যোগসূত্র রয়েছে। শিক্ষা ও সংস্কৃতি: শিক্ষা মানুষকে অধিক সচেতন করে তোলে। ফলে মানুষের জীবনযাত্রার মান ও আচার-আচরণে পরিবর্তন সূচিত হয়। পাশাপাশি ভিন্ন সংস্কৃতির অনুপ্রবেশের ফলে বিভিন্নমুখী সামাজিক পরিবর্তন সূচিত হয়।

এ ছাড়া ভৌগোলিক কারণ, ধর্মীয় প্রভাব, প্রযুক্তিগত পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ প্রভৃতি সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখে।

সুতরাং বলা যায়, শিল্পায়ন ছাড়া উপরের কারণসমূহ সামাজিক পরিবর্তনের জন্য দায়ী।

5 views

Related Questions