1 Answers

বাংলাদেশের বিভিন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের প্রচার কৌশলে পরিবর্তনের ক্ষেত্রে যে বিষয়টির ভূমিকা রয়েছে তা হলো তথ্য প্রযুক্তি। সামাজিক পরিবর্তনেও বিষয়টির প্রভাব অনস্বীকার্য।

তথ্য আদান-প্রদানের কৃৎকৌশলই হলো তথ্য প্রযুক্তি। তথ্য প্রযুক্তির বিকাশ সাধনের সাথে সামাজিক পরিবর্তন প্রক্রিয়া গভীরভাবে সম্পর্কযুক্ত। মানুষের সাংস্কৃতিক ঐতিহ্যের যে অংশ থেকে প্রকৃতি সম্বন্দ্বে একটা সুব্যবস্থিত জ্ঞান আহরণ করা যায় তা বিজ্ঞান এবং ঐ জ্ঞানের প্রয়োগ হলো প্রযুক্তি। তথ্য প্রযুক্তির উন্নতি সামাজিক মনোভাব, প্রথা বা প্রতিষ্ঠানকে ধারাবাহিকভাবে প্রভাবিত করে। ইদানিং সমাজজীবনে তথ্য প্রযুক্তির গুরুত্ব ও তাৎপর্য বিশেষভাবে বৃদ্ধি পেয়েছে। কারণ মানুষের জীবনে প্রতিটি বিষয় এখন তথ্য প্রযুক্তিনির্ভর হয়ে পড়েছে। এছাড়া আধুনিক তথ্য প্রযুক্তির বিকাশের কারণে বিজ্ঞাপন চিত্র, জনপ্রিয় সিনেমা, বিখ্যাত ক্রীড়া ব্যক্তিত্ব এবং তাদের জীবনযাপন, রীতি প্রচার মাধ্যমের কল্যাণে দ্রুত সমাজে ছড়িয়ে পড়ে, যা ব্যক্তির সামাজিকীকরণে ব্যাপকভাবে প্রভাব ফেলে। মোট কথা, তথ্য প্রযুক্তির বিস্তৃত প্রয়োগ নানা প্রকার সামাজিক প্রতিক্রিয়া ও পরিবর্তনের সূচনা করে।

উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, সামাজিক পরিবর্তনে তথ্য প্রযুক্তির প্রভাব অপরিসীম।

6 views

Related Questions