1 Answers

সামাজিক পরিবর্তনে অর্থনৈতিক নিয়ন্ত্রণবাদই শুধুমাত্র সমাজ পরিবর্তনে কার্যকরী ভূমিকা রাখতে পারে-এ বক্তব্যটির সাথে আমি একমত পোষণ করছি না।

সামাজিক পরিবর্তন মানুষের চিন্তা-চেতনা, ধ্যান-ধারণা, কর্ম ও পার্থিব উপাদানপ্রসূত নয়। পার্থিব পরিবর্তন অপার্থিব উপাদানের ওপর নির্ভরশীল। জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার এ মতবাদকে বিশেষভাবে প্রতিষ্ঠিত করেছেন। তার মতে, ধর্মীয় আদর্শ বা মূল্যবোধ সমাজ পরির্তনের জন্যে দায়ী অর্থাৎ ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ সমাজের অর্থব্যবস্থাসহ অন্যান্য সকল প্রতিষ্ঠানকে প্রভাবিত করে এবং এগুলোতে পরিবর্তন সূচিত করে। চক্রাকার আবর্তন সংক্রান্ত মতবাদ অনুসারে মানুষের ইতিহাস কালচক্রে বিবর্তিত হচ্ছে। অর্থাৎ মানুষের ইতিহাস যেখান থেকে শুরু হয়েছে সেখানে আবার ঘুরে ফিরে আসবে। ইতালীয় সমাজবিজ্ঞানী প্যারেটোর নাম এ মতবাদের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। তার মতে, সমগ্র মানব ইতিহাস শাসক এলিট শ্রেণির উত্থান-পতনের ইতিহাস এবং এর মূলে রয়েছে এলিট এবং সাধারণ শ্রেণির মানুষের মধ্যে অবিরাম সংঘর্ষ। প্রতিটি সংঘর্ষে শাসক এলিটের পতনও অবশ্যম্ভাবী। এছাড়া সমাজবিজ্ঞানী স্প্রেংগলারের মতে, প্রতিটি সভ্যতারই উৎপত্তি, বিকাশ ও ধ্বংসের পর্যায় রয়েছে।

পরিশেষে বলা যায়, সামাজিক পরিবর্তনের উপাদানসমূহের প্রভাব সমাজ জীবনে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে।

4 views

Related Questions