1 Answers
উদ্দীপকে উল্লিখিত যান্ত্রিক কারণটিই সামাজিক পরিবর্তনের একমাত্র কারণ-আমি এ বক্তব্যের সাথে একমত হতে পারছি না। উদ্দীপকে দেখা যায়, আজম সাহেবের অপারশেনে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার পরিলক্ষিত হয়েছে। আর চিকিৎসা ব্যবস্থার এ যান্ত্রিকতার ব্যবহার সামাজিক পরিবর্তনের অন্যতম কারণ। এটি ছাড়াও সামাজিক পরিবর্তনের কারণ রয়েছে। সামাজিক পরিবর্তন হলো সমাজকাঠামোর পরিবর্তন। আর এ পরিবর্তন ঘটে বিভিন্ন কারণের সমন্বয়ে, একক কোনো কারণের মাধ্যমে নয়।
ভৌগোলিক পরিবেশের প্রভাব মানব জীবনের গুরুত্বপূর্ণ দিক নির্ণয় করে। কারণ ভৌগোলিক ব্যবধানে মানুষের জীবনযাত্রা বিভিন্ন ধরনের হয়ে থাকে। বর্ণ বা গোত্রগত উত্তরাধিকার বা বংশের প্রভাবকেও সমাজে সভ্যতার বিকাশের কারণ বলে ধরা হয়। সমাজ তথা দলীয় মনোভাবকে বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক ও সামরিক কারণের বিশেষ গুরুত্ব রয়েছে।
অর্থনীতি হচ্ছে সমাজব্যবস্থার মূল কাঠামো যার ওপর নির্ভর করে গড়ে ওঠে অন্যান্য কাঠামো অর্থাৎ ধর্মব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, সংস্কৃতি প্রভৃতি। উৎপাদন বণ্টন ও বিভিন্ন শ্রেণি সামাজিক পরিবর্তনের সূচনা ঘটায়।
পরিশেষে আমরা বলতে পারি যে, সামাজিক পরিবর্তনে যান্ত্রিক কারণটিই একমাত্র কারণ নয় বরং এর বহুবিধ কারণ বিদ্যমান রয়েছে।