1 Answers
"উদ্দীপকের কারণটিই তথা যান্ত্রিক কারণই সামাজিক পরিবর্তনের একমাত্র কারণ নয়"- এ বক্তব্যের সাথে আমি একমত পোষণ করি।
উদ্দীপকে মি. X-এর অপারেশনে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার পরিলক্ষিত হয়েছে। আর চিকিৎসা ব্যবস্থার এ যান্ত্রিকতার ব্যবহার সামাজিক পরিবর্তনের আরো অনেক কারণ। এটি ছাড়াও সামাজিক পরিবর্তনের আরো অনেক কারণ রয়েছে। যথা: সামাজিক পরিবর্তনের অন্যতম কারণ হিসেবে জৈব উপাদানের গুরুত্ব অনস্বীকার্য। সামাজিক পরিবর্তনের গতি-প্রকৃতি, জনসংখ্যার আয়তন, গঠন, বিন্যাস ও প্রকৃতির দ্বারা বহুলাংশে প্রভাবিত হয়। সামাজিক পরিবর্তনের কারণ হিসেবে জনসংখ্যার হ্রাস-বৃদ্ধি, গঠন কাঠামো প্রভৃতির পরিবর্তন সমাজের বিভিন্ন প্রথা প্রতিষ্ঠানের মধ্যে পরিবর্তন এনে দেয়।
প্রাকৃতিক পরিবেশের ক্ষেত্রে পরিবর্তন ও সামাজিক ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলে। প্রাকৃতিক দুর্যোগ, আবহাওয়া, জলবায়ু, ভূমির উর্বরতাশক্তি প্রভৃতির প্রভাবে ব্যাপক পরিবর্তন সাধিত হয়। অর্থনৈতিক কারণ ও ধর্মীয় প্রভাবে সমাজে পরিবর্তন সাধিত হয়। এছাড়া সামাজিক পরিবর্তনের আরো কতিপয় কারণ হলো মনস্তাত্ত্বিক' উপাদান, সাংস্কৃতিক উপাদান, রাজনৈতিক কারণ বিদেশিদের প্রভাব প্রভৃতি।
উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, প্রযুক্তিগত পরিবর্তনই সামাজিক পরিবর্তনের একমাত্র কারণ নয় বরং এর পেছনে আরো আরো অনেক কারণ বিদ্যমান।