1 Answers
উদ্দীপকের উক্ত বিষয় অর্থাৎ, সামাজিক গতিশীলতার পিছনে | যে বিষয়গুলো কাজ করে তা হলো-
সমাজে ব্যাপক শিল্পায়ন ঘটলে মানুষ কৃষিভিত্তিক জীবনব্যবস্থা থেকে শিল্পভিত্তিক জীবনব্যবস্থায় প্রবেশ করে। এতে তার পেশা, মূল্যবোধ ইত্যাদিতে পরিবর্তন ঘটে। এভাবে শিল্পায়নের মাধ্যমে সামাজিক গতিশীলতা বাড়ছে। নগর মানসিকতা নগরবাসীর কাজ- কর্ম, আচার-আচরণ ও চিন্তাভাবনার পরিবর্তন ঘটায়। বিভিন্ন পেশায় যাওয়ার সুযোগ থাকায় নগরবাসীর আর্থ-সামাজিক তথা মর্যাদাগত পরিবর্তন দ্রুত বৃদ্ধি পায়। এভাবেও সামাজিক গতিশীলতা বাড়ে। পক্ষান্তরে, শিক্ষা মানুষের মানবিক গুণাবলির উৎকর্ষ সাধনের পাশাপাশি নতুন মূল্যবোধের সৃষ্টি করে এবং সামাজিক সচেতনতা বাড়ায়। শিক্ষিত জনগোষ্ঠী বিভিন্ন পেশায় নিয়োজিত হয়ে একস্থান হতে অন্যস্থানে এসে বসবাস করে। বিশেষ করে গ্রাম থেকে শহরে এসে বাস করে। এক পেশা বা মর্যাদা থেকে অন্য পেশা বা মর্যাদায় তাদের উত্তরণ ঘটে। এভাবে শিক্ষার মাধ্যমেও সামাজিক গতিশীলতা সংঘটিত হয়।
উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, সামাজিক গতিশীলতার পেছনে শিক্ষা, শিল্পায়ন, নগরায়ণ ও পেশার বৈচিত্র গুরুত্বপূর্ণ কারণ হিসেবে কাজ করে।