1 Answers

হ্যাঁ, কিয়াস সম্পর্কে জনাব নাজিমের বক্তব্যের সাথে আমি একমত পোষণ করছি।

কিয়াস অর্থ তুলনা করা। পরিভাষায় মূল আইন যে যুক্তির ওপর প্রতিষ্ঠিত সে যুক্তির আলোকে উদ্ভূত নতুন সমস্যা সমাধানে আল্লাহর নির্দেশিত পদ্ধতিই কিয়াস। আধুনিক জীবনের বিভিন্ন সমস্যা সমাধানের অন্যতম পদ্ধতি কিয়াস।

উদ্দীপকের জনাব নাজিম কিয়াসের আলোচনা করে বলেন, এটি জীবনব্যবস্থার জন্য কল্যাণকর এবং আধুনিক সমস্যা সমাধানের জন্য কিয়াসের প্রয়োজন পড়ে। কেননা মানবজীবন ও সমাজ পরিবর্তনশীল। পরিবর্তন ও বিবর্তনের ধারায় জগতে নিত্য নতুন এমন সব ঘটনা সংঘটিত হচ্ছে, যা পূর্বে সংঘটিত হয়নি। এমতাবস্থায় এসব সমস্যার কোনো না কোনো হুকুম অবশ্যই নির্ধারণ করতে হবে। ইসলামের সব বিষয় যথার্থভাবে গবেষণা করলেই এর সমাধান পাওয়া যাবে। কিয়াস এই গবেষণারই ফল। সুতরাং দেখা যাচ্ছে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য কিয়াস কল্যাণকর ভূমিকা পালন করে। এটি ছাড়া ইসলামকে পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা হিসেবে প্রমাণ করা সম্ভব নয়। কিয়াসই ইসলামকে সর্বকালীন ও সর্বজনীন জীবনব্যবস্থা রূপে পরিণত করে। সব যুগের মানুষের যেকোনো রকমের সমস্যার কুরআন-হাদিসসম্মত সমাধান দেওয়া কেবল এর মাধ্যমেই সম্ভব হয়ে ওঠে। উপরের আলোচনায় দেখা যাচ্ছে নবোদ্ভাবিত বিভিন্ন সমস্যা সমাধানে কিয়াস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম।

5 views

Related Questions