1 Answers

দীনি আলোচনা সমাজ পরিবর্তনে বিশেষ ভূমিকা রাখে- উদ্দীপকের শরিফ যার বাস্তব প্রমাণ। 

পরিবর্তনশীল সমাজে সময়ের ধারাবাহিকতায় উদ্ভূত বিভিন্ন সমস্যা সমাধানের জন্য কুরআন-হাদিসের ব্যাখ্যা-বিশ্লেষণের ক্ষেত্রে ইমামদের মতের ভিন্নতার কারণে বিভিন্ন মাযহাব সৃষ্টি হয়েছে। এর মধ্যে হানাফি মাযহাবে সাধারণ মানুষের পার্থিব প্রয়োজনাদি তথা লেনদেন ও আচার-আচরণের ক্ষেত্রে ইমাম আবু হানিফা (র) মানবিক আবেদনে সাড়া দিয়ে অন্তর্দৃষ্টি ও উপলব্ধির সাথে সমাধান দিয়েছেন। এ মাযহাবে একদিকে গোঁড়ামি, অন্যদিকে উঁচু মানের জটিল দার্শনিক তত্ত্ব পরিহার করা হয়েছে। যেমন- হানাফি মাযহাবে বিবাহের ক্ষেত্রে কন্যা নিজ বিবাহের ব্যাপারে মতপ্রকাশে পুরুষের ন্যায় স্বাধীন। এছাড়া জিম্মির রক্ত মুসলমানের ন্যায় নিরাপদ। এরূপ বিভিন্ন ব্যাপারে বিভিন্ন মাযহাবের দীনি আলোচনা সমাজের মানুষকে নানা প্রকার গোঁড়ামি থেকে বের হয়ে আসার শিক্ষা দেয়। ফলে সমাজ পরিবর্তিত হয়। উদ্দীপকেও দীনি আলোচনার মাধ্যমে সমাজ পরিবর্তনের কথা বলা হয়েছে।

উদ্দীপকের মাওঃ শফীউল্লাহ অডিটরিয়ামে দীনি আলোচনায় মাযহাবের ভেদাভেদের কারণ ও হানাফি মাযহাবের শ্রেষ্ঠত্ব বর্ণনা করে এক মর্মস্পর্শী বক্তৃতা প্রদান করেন। শ্রোতাদের মধ্যে শরিফ হোসাইন নামে একজন লোক উপস্থিত ছিল। কোনো মাযহাব মান্য করত না। মাওলানা সাহেবের বক্তৃতায় শরিফ হোসাইনের মন বিগলিত হয় এবং পরবর্তীতে সে হানাফি মাযহাব অনুসরণ করতে শুরু করে।

উপরিউক্ত আলোচনায় দেখা যায়, দীনি আলোচনা মানুষের মনকে বিগলিত করতে পারে। আর যেহেতু মন-মানসিকতা পরিবর্তনের মাধ্যমে একটি সমাজের পরিবর্তন ঘটে। সুতরাং দীনি আলোচনা সমাজ পরিবর্তনে বিশেষ ভূমিকা রাখে- উক্তিটি অত্যন্ত যুক্তিযুক্ত।

4 views

Related Questions