1 Answers

বিসিক মিস তাসনুভার মতো উদ্যোক্তাদের প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- উদ্দীপকের আলোকে বক্তব্যটি যথার্থ।

বেসরকারি পর্যায়ে ক্ষুদ্র ও কুটিরশিল্প গড়ায় সহায়তা 'করতে শিল্পনগরী প্রতিষ্ঠাসহ বিভিন্ন অবকাঠামোগত, বৈষয়িক ও সমর্থনমূলক সরকারি সহায়তাদানকারী প্রতিষ্ঠানই হলো বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প সংস্থা বা বিসিক।

উদ্দীপকে মিস তাসনুভা বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ ও পরামর্শ গ্রহণ করে এমব্রয়ডারি শিল্পের ব্যবসায় শুরু করেন। অতঃপর ১০ জন মহিলা শ্রমিক নিয়োগ করে ব্যবসায় পরিচালনা করেন। স্বল্প সময়ে সাফল্য লাভ করায় ব্যবসায় সম্প্রসারণের জন্য ক্ষুদ্র ও কুটিরশিল্প সংস্থার শরণাপন্ন হন। বিসিক ক্ষুদ্র ও কুটিরশিল্প স্থাপন ও উন্নয়নে উৎসাহিত করে। দেশের শিল্পায়ন ও উন্নয়নে সরকার কর্তৃক কর অবকাশ ঘোষণা করা হলে উদ্যোক্তাগণ নতুন নতুন শিল্প স্থাপন এবং পুরাতন শিল্প সম্প্রসারণ ও উন্নয়নে উৎসাহ বোধ করে। বিসিক তার দায়দায়িত্ব ও কার্যাবলি পালনের মাধ্যমে বাংলাদেশের ক্ষুদ্র ও কুটিরশিল্পের উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করে। বিসিক শিল্পসংক্রান্ত তথ্য সরবরাহ পরামর্শদান ও প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা চিহ্নিতকরণ, প্রকল্প নির্বাচন ও মূল্যায়ন করে থাকে। যা ঋণপ্রাপ্তিতে সহায়তা করতে পারে। মূলত মিস তাসনুভা বিসিকের সহায়তায় প্রতিষ্ঠিত হয়েছে।

সুতরাং বলা যায়, বিসিক মিস তাসনুভার মতো উদ্যোক্তাদের প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- উদ্দীপকের আলোকে বক্তব্যটি যথার্থ।

5 views

Related Questions