1 Answers

উদ্দীপকে মিস সুতপার মতো উদ্যোক্তাদের সরকার এগিয়ে নিতে চাইছে- উক্তিটি অত্যন্ত যৌক্তিক।

একটি দেশের সার্বিক অগ্রগতির ক্ষেত্রে একজন নারী উদ্যোক্তার গুরুত্ব অপরিসীম। সত্যিকারভাবে একজন উদ্যোক্তার দক্ষতা, উদ্যমতা, কর্মস্পৃহা ইত্যাদির মাঝেই ব্যবসায়ের সফলতা বহুলাংশে নির্ভর করে থাকে।

উদ্দীপকে মিস সুতপা এমবিএ পাস করার পর চাকরি না করে সমাজের কল্যাণে মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চেয়েছেন। তিনি একজন নারী উদ্যোক্তা হওয়ায় কর্মসংস্থান ব্যাংক থেকে সহজেই কিছু ঋণ পেলেন। পরিবারের পক্ষ থেকেও কিছু অর্থ পাওয়া গেল। এতে অনেক অসহায় পশ্চাৎপদ নারী তার একক মালিকানাধীন প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পাবে। উল্লেখ্য যে, সরকার সুতপার মতো নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে চাইছে। এ ব্যাপারে নারীদের উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসার জন্য বাংলাদেশ সরকার প্রশিক্ষণসহ মূলধন সুবিধা দেওয়ার চেষ্টা করছে। ফলে নারী উদ্যোক্তাদের উদ্যোগে দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখছে। তাই বলা যায়, মিস সুতপার মতো নারী উদ্যোক্তাদের সরকার এগিয়ে নিলে দেশের নারীদের কর্মসংস্থানের হার বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সম্ভব হবে।

পরিশেষে বলা যায়, যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম। পাশাপাশি নারী উদ্যোক্তারা স্বাবলম্বী হওয়ার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করছে।

4 views

Related Questions