1 Answers
উদ্দীপকে বছর শেষে মি. দাস আর্থিক হিসাব বিবরণী বিশ্লেষণের মাধ্যমে নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করেছেন তাতে নতুন শাখা ম্যানেজার সতর্ক হবে- উক্তিটি যথার্থ।
নির্দিষ্ট মেয়াদ শেষে প্রতিষ্ঠানের আয় বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, উদ্বৃত্তপত্র ইত্যাদি প্রস্তুত করা হয়। এরূপ বিবরণীকেই আর্থিক হিসাব বিবরণী বলে।
উদ্দীপকে মি. দাস একটা ফ্যাশন হাউজের মালিক। তিনি এরই মধ্যে বছর অতিক্রান্ত হওয়ায় হিসাবরক্ষককে নতুন শাখার আয় বিবরণী ও উদ্বৃত্তপত্র তৈরি করতে বললেন। বিদ্যমান অন্য শাখার আয় বিবরণী তুলনা করে তিনি নতুন নির্দেশনা দিলেন। অর্থাৎ তিনি আর্থিক বিবরণী বিশ্লেষণের মাধ্যমে নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করেন যা নতুন শাখা ম্যানেজারকে সতর্ক 'করবে।
উদ্দীপকে ঊর্ধ্বতন বিগত বছরের হিসাব বিবরণী বিশ্লেষণ করে ক্রয়- বিক্রয়, খরা-ক্ষতি, মুনাফা, সম্পদ ও দায় ইত্যাদি সম্পর্কে ধারণা লাভ করে থাকে এবং সিদ্ধান্ত গ্রহণ করে। এক্ষেত্রে কোনো ত্রুটি লক্ষ করা গেলে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে। তাই বলা যায়, মি. দাস বছর শেষে আর্থিক হিসাব বিবরণী বিশ্লেষণের মাধ্যমে নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করেছেন তাতে নতুন শাখা ম্যানেজার সতর্ক হবেন- এটি নিঃসন্দেহে বলা যায়।