1 Answers

উদ্দীপকে মি. দাস নতুন শো-রুমের কাজ নিয়ন্ত্রণে ব্যক্তিগত • পর্যবেক্ষণের মাধ্যমে নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করেছেন।

যে পদ্ধতিতে ব্যবস্থাপক ব্যক্তিগতভাবে ঘুরে ঘুরে কর্মীদের কাজ তদারক করেন এবং ত্রুটি-বিচ্যুতি নির্ণয় করে সংশোধনী ব্যবস্থা গ্রহণ করেন তাকে ব্যক্তিগত পর্যবেক্ষণ বলে।

উদ্দীপকে মি. দাস একটা ফ্যাশন হাউজের মালিক। তিনি নতুন একটা শো-রুম খুলে একজন ম্যানেজারকে দায়িত্ব দিয়েছেন। কিন্তু তার কাজে তিনি সন্তুষ্ট হতে পারছেন না। তিনি একজন পুরোনো দক্ষ ম্যানেজারকে নতুন শাখার কাজ দেখে ত্রুটি সংশোধনে নতুন ম্যানেজারের করণীয় নির্দেশ করতে বললেন। এরই মধ্যে বছর অতিক্রান্ত হওয়ায় তিনি হিসাবরক্ষককে নতুন শাখার আয় বিবরণী ও উদ্বৃত্তপত্র তৈরি করতে বললেন। বিদ্যমান অন্য শাখার আয় বিবরণী তুলনা করে তিনি নতুন নির্দেশনা দিলেন। অর্থাৎ তিনি ব্যক্তিগত পর্যবেক্ষণের মাধ্যমে নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করেন। এক্ষেত্রে প্রতিষ্ঠানের নিচের স্তরে নিয়োজিত নির্বাহীরা ব্যক্তিগত পর্যবেক্ষণের দ্বারা অধস্তনদের কাজের ত্রুটি নির্ধারণ, পরামর্শ ও নির্দেশনা প্রদানের মাধ্যমে নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করেন। তাই বলা যায়, মি. দাস নতুন শো-রুমের কাজ নিয়ন্ত্রণে ব্যক্তিগত পর্যবেক্ষণ আরোপ করেছেন।

5 views

Related Questions