1 Answers

উদ্দীপকে মি. তুহিন লিখিত যোগাযোগ ব্যবস্থা অনুসরণ করেছেন। যোগাযোগকারী বা বার্তাপ্রেরক যখন তার মনের ভাব, অনুভূতি, তথ্য ও সংবাদ লিখিতভাবে বার্তা প্রাপকের নিকট প্রেরণ করে, তখন তাকে লিখিত যোগাযোগ বলা হয়।

উদ্দীপকে মি. তুহিন অটোমান গ্রুপের ব্যবস্থাপক। তিনি ৩ দিনের ছুটির জন্য প্রতিষ্ঠানের নির্ধারিত পেইজে আবেদন করেন এবং প্রতিষ্ঠানের এমডি-র অনুমোদনের মাধ্যমে ছুটিতে যান। অর্থাৎ মি. তুহিন অফিসের নির্ধারিত পেইজে লিখিতভাবে ছুটির জন্য আবেদন করেন যা লিখিত যোগাযোগের দলিল হিসেবে কাজ করে। এরূপ যোগাযোগ ভাষা বা শব্দ অর্থপূর্ণভাবে লিখে উপস্থাপন ও প্রকাশ করা হয়। এ ধরনের যোগাযোগ বিভিন্ন প্রকারের হয়ে থাকে। যেমন- চিঠি, পত্রিকা, প্রতিবেদন, পুস্তক ইত্যাদি। ব্যবসায় প্রতিষ্ঠানে সাধারণত লিখিত যোগাযোগের প্রচলন বেশি। কারণ লিখিত যোগাযোগ প্রামাণ্য দলিল হিসেবে কাজ করে এবং ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকে না। তাই বলা যায়, মি. তুহিন লিখিত যোগাযোগ ব্যবস্থা অনুসরণ করেছেন।

5 views

Related Questions