1 Answers
কর্মীদের উৎপাদনে উৎসাহদানের লক্ষ্যে আফরা নীট ওয়্যার লি. যে ব্যবস্থা গ্রহণ করেছে তার সাথে আধুনিক মৌখিক যোগাযোগ ব্যবস্থার সাথে মিল রয়েছে।
মৌখিক যোগাযোগের মাধ্যমে সংবাদ প্রেরক এবং প্রাপক সামনা-সামনি কথোপকথন বা অন্যকোনো যান্ত্রিক কৌশলের সাহায্যে নিজেদের মধ্যে তথ্য বিনিময় করে থাকে। আধুনিক মৌখিক যোগাযোগের অন্যতম মাধ্যম হলো দূরদর্শন, বেতার বা রেডিও। যা দ্বারা মানুষের নিকট সংবাদ এবং সচিত্র মৌখিক বার্তা প্রেরণ করা যায়।
উদ্দীপকে কর্মীদের উৎসাহ দানের লক্ষ্যে আফরা নীট ওয়্যার লি, নিয়মিত কারখানায় গান ও বিভিন্ন ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান প্রচারের ব্যবস্থা করে। এ ধরনের ব্যবস্থায় আধুনিক মৌখিক যোগাযোগ ব্যবস্থা রয়েছে। তাই বলা যায়, কর্মীদের উৎপাদনে উৎসাহদানের লক্ষ্যে আফরা নীট ওয়্যার লি. যে ব্যবস্থা গ্রহণ করেছে তার সাথে আধুনিক মৌখিক যোগাযোগ ব্যবস্থার সাথে মিল রয়েছে।