1 Answers
জনাব রহিম যোগাযোগ প্রক্রিয়ার অনানুষ্ঠানিক যোগাযোগ ব্যবহার করে প্রতিষ্ঠানে কর্মীদের সাথে যোগাযোগ করেন।
কোনো প্রকার নিয়ম-নীতি, রীতি-পদ্ধতি অনুসরণ না করে বরং যোগাযোগকারী এবং যোগাযোগগ্রহীতার মধ্যকার স্বতঃস্ফূর্ত সম্পর্কের ভিত্তিতে যে যোগাযোগ সংঘটিত হয়, তাকে অনানুষ্ঠানিক যোগাযোগ বলে। এ ধরনের যোগাযোগ সাধারণত বিয়ে, জন্মদিন, বাড়িতে বেড়াতে যাওয়া, ভোজ বা পারিবারিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে যোগাযোগ পরিচালিত হয়। অনানুষ্ঠানিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে নির্বাহী ও অধস্তন কর্মীদের মধ্যে এরূপ যোগাযোগ সম্পন্ন হয়।
উদ্দীপকে জনাব রহিম প্রতিষ্ঠানে কর্মীদের খোঁজখবর নেওয়ার জন্য তিনি প্রায়ই তাদের বাড়িতে বেড়াতে যান এবং অবস্থা সম্পর্কে জানেন। ফলে তার সাথে অফিসের বাইরেও কর্মীদের সুসম্পর্ক গড়ে ওঠে। এ ধরনের যোগাযোগ অনানুষ্ঠানিক যোগাযোগ প্রক্রিয়ার আওতাভুক্ত হয়ে থাকে।