1 Answers
উদ্দীপকে অভ্যন্তরীণ কর্মীদের সাথে যোগাযোগের মাধ্যমটি আইসিটির ভিডিও কনফারেন্সিং মাধ্যমটির সাথে সংগতিপূর্ণ
ভৌগোলিকভাবে বিভিন্ন স্থানে বিস্তৃত বিভিন্ন ব্যক্তি বা দলের মধ্যে তথ্য বিনিময়ের একটি অত্যাধুনিক যান্ত্রিক পদ্ধতি হলো ভিডিও কনফারেন্সিং। উদ্দীপকে শতদল বুটিক লিমিটেডের নতুন পণ্য প্রচার করা হলে কর্মীদের পণ্যটি সম্পর্কে জানানোর প্রয়োজন দেখা দেয়। এজন্য টেলিফোন লাইনের সাহায্যে ইমেজ ট্রান্সমিট প্রক্রিয়ায় বিভিন্ন স্থানে কর্মীদের দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। অর্থাৎ ইমেজ ট্রান্সমিট প্রক্রিয়ায় মনিটর বা টেলিভিশনের পর্দায় যোগাযোগে অংশগ্রহণকারীদের ছবি দেখানো হয় যা ভিডিও কনফারেন্সিং নামে পরিচিত। এ পদ্ধতিতে বিভিন্ন স্থানে অবস্থানরত ব্যক্তিগণ ইলেকট্রনিক উচ্চ প্রযুক্তির যন্ত্রপাতিসজ্জিত পৃথক কক্ষে বসে একে অন্যকে ভিডিওয়ের সাহায্যে দেখতে এবং শুনতে পারে। এরূপ পদ্ধতির ফলে উক্ত প্রতিষ্ঠানের কর্মীরা পণ্যটি সম্পর্কে পূর্ণ ধারণা পাবে এবং নির্দেশনা অনুযায়ী কাজ করতে পারবে।
পরিশেষে বলা যায়, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে যোগাযোগ ক্ষেত্রে আইসিটির বহুবিধ ব্যবহার ব্যাপকভাবে লক্ষণীয়। অভ্যন্তরীণ কর্মীদের সাথে যোগাযোগের মাধ্যম হিসেবে ভিডিও কনফারেন্সিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম।