1 Answers
হাঁ, আমার মতে রায়হানা ট্রেডিং-এর ব্যবহৃত যোগাযোগের মাধ্যমটি বিদেশীদের সাথে যোগাযোগের জন্য যথেষ্ট।
ই-মেইল এক প্রকার ডিজিটাল তথ্য বা সংবাদ বিনিময় প্রক্রিয়া। সাধারণত কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের অভ্যন্তরে ও দেশের বাইরে যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট কোন সংবাদ প্রেরণে বর্তমান যুগে ই-মেইলের অধিক প্রচলন লক্ষ্য করা যায়। এর মাধ্যম কম্পিউটার সার্ভার ব্যবহার করে কোন তথ্য বা সংবাদ সংরক্ষণ, প্রেরণ ও সংগ্রহ করা সম্ভব হয়।
ই-মেইল যোগাযোগে বার্তা প্রেরক এবং প্রাপক উভয়ের কম্পিউটার ইন্টারনেটে সংযুক্ত থাকলে বার্তা যোগাযোগকারীর কম্পিউটার থেকে তথ্য বা সংবাদ প্রাপকের কম্পিউটারে পৌঁছায়। তবে ই-মেইল যোগাযোগে বার্তা প্রেরক ও প্রাপক উভয়েরই সুনির্দিষ্ট ই-মেইল (যেমন rayhan 74 @ gmail.com) থাকা আবশ্যক। ই-মেইল পদ্ধতিতে যখন প্রাপকের কম্পিউটার একটি সংবাদ গ্রহণ করে তখনই তা স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটারের মেইল ব্যক্স সংরক্ষিত হয়ে যায় এবং কম্পিউটার ব্যবহারকারী তার সুবিধাজনক সময়ে Mailbox পরীক্ষা করে সংবাদটি দেখতে ও পড়তে পারে।
উদ্দীপকে দেখা যায়, রায়হানা ট্রেডিং কর্পোরেশনের চেয়ারম্যান একজন ভাল রপ্তানিকারক। দেশ-বিদেশে ব্যবসায়িক যোগাযোগের জন্য তিনি Rayhan 74@gmail. com এই ই-মেইল ঠিকানাটি ব্যবহার করেন।
সুতরাং বলা যায়, রায়হানা ট্রেডিং-এর ব্যবহৃত যোগাযোগের মাধ্যমটি বিদেশীদের সাথে যোগাযোগের জন্য যথেষ্ট।