ক্রেতাদের বাড়তি চাহিদা পূরণের জন্য রাসেলের করণীয় কী বলে তুমি মনে কর? যুক্তি দাও। (উচ্চতর দক্ষতা)
1 Answers
ক্রেতাদের বাড়তি চাহিদা পূরণের জন্য রাসেলের উচিত অর্থসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা।
প্রতিষ্ঠানের প্রয়োজন বুঝে কাম্য পরিমাণ মূলধন উপযুক্ত উৎস থেকে সংগ্রহ করে তা কাজে লাগানোর প্রক্রিয়াকেই অর্থসংস্থান বলে। ব্যবসায়ী এই অর্থ তার ব্যক্তিগত সঞ্চয় বা আর্থিক প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে পারে।
উদ্দীপকে রাসেল মাত্র ৩০,০০০ টাকা পুঁজি নিয়ে পুকুরে মাছ চাষ শুরু করেন। তার সংগৃহীত উন্নতজাতের তেলাপিয়া মাছের রেণু থেকে উৎপাদিত পোনা অল্প কিছু দিনের মধ্যেই বিক্রয়যোগ্য হয়ে উঠায় স্থানীয় মাছ চাষীদের নিকট তা বিক্রয় করার জন্য কৃত্রিম উপায়ে পোনাগুলো সংরক্ষণ করেন। এতে তার পোনার চাহিদা বৃদ্ধি পেতে থাকে। কিন্তু অর্থ স্বল্পতার জন্য তিনি ক্রেতাদের বাড়তি চাহিদা পূরণ করতে পারছেন না।
অর্থসংস্থান ব্যতীত কখনই ব্যবসায় করা যায় না। এজন্য একজন ব্যবসায়ীকে ব্যবসায় স্থাপনে বা ব্যবসায়ের সম্প্রসারণে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে হয়। উদ্দীপকের রাসেলের ব্যবসায়টি যেহেতু জমজমাট হয়ে উঠেছে এবং তার গ্রাহকের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে কিন্তু অর্থের অভাবে তিনি গ্রাহকদের চাহিদা পূরণ করতে পারছেন না। তাই রাসেলের উচিত নিজস্ব তহবিল বা আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করে গ্রাহকদের চাহিদা পূরণ করা।