1 Answers

জনাব রফিকের মধ্যে মাসলোর চাহিদা সোপান তত্ত্বের নিরাপত্তার চাহিদা পরিলক্ষিত হয়।

একটি অভাব বা চাহিদা পূরণ হলে আরেকটি অভাব বা চাহিদা মানুষের সামনে এসে দাঁড়ায়- চাহিদার এরূপ পরিবর্তনের ধারায় মানুষকে কীভাবে প্রেষিত করা সম্ভব সে সম্পর্কে মাসলো যে তত্ত্ব দিয়েছেন, তাকেই মাসলোর চাহিদা সোপান তত্ত্ব বলে। মাসলোর চাহিদা সোপান তত্ত্বের মধ্যে নিরাপত্তার চাহিদা অন্যতম।

জৈবিক প্রয়োজন পূরণের পর মানুষ সবচেয়ে বেশি প্রয়োজন বোধ করে নিরাপত্তার। ভয়হীন, ঝুঁকিমুক্ত ও নিরাপদে বাঁচতে পারার চাহিদাকেই নিরাপত্তার চাহিদা বলে। সে নিজেকে ও তার পরিবারকে বর্তমান ও ভবিষ্যৎ অনিশ্চয়তা ও ঝুঁকির হাত হতে রক্ষা করতে চায়। এজন্য সে চায় চাকরির স্থায়িত্ব, ভবিষ্যৎ নিরাপত্তা, উন্নয়ন ও বাঁচার সুযোগ।

উদ্দীপকের জনাব রফিক ঢাকায় একটি কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত আছেন। তিনি যে বেতন পান তা দিয়ে মোটামুটি তার সংসারের ব্যয় নির্বাহ করেন। তাই বেতন নিয়ে তার কোনো চিন্তা নেই। তবে তিনি চাকরির ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। কারণ উক্ত কারখানায় শ্রম ঘূর্ণায়মানতার হার বেশি। তাই আমি মনে করি, জনাব রফিকের মধ্যে মাসলোর চাহিদা সোপান তত্ত্বের নিরাপত্তার চাহিদা স্তর পরিলক্ষিত হয়।

4 views

Related Questions