1 Answers

উদ্দীপকে বর্ণমালা ফ্যাশনস্ লি. এ আর্থিক প্রেষণার অভাব পরিলক্ষিত হয়েছে তার সাথে চাহিদা সোপান তত্ত্বের আত্মতৃপ্তির চাহিদার মিল পাওয়া যায়।

কর্মীদের বস্তুগত বা অর্থসংক্রান্ত চাহিদা পূরণের লক্ষ্যে প্রেষণার যে কৌশল ব্যবহার করা হয়, তাকে প্রেষণার আর্থিক চাহিদা বলে। উদ্দীপকে হাবিবুর রহমান বর্ণমালা ফ্যাশনস্ লি.-এর উৎপাদন ব্যবস্থাপক। প্রতিষ্ঠানে মহাব্যবস্থাপকের পদ শূন্য হলে প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা সত্ত্বেও হাবিবুর রহমানকে নিয়োগ দেয়নি। আর্থিক প্রেষণার একটি উপাদান হলো পদোন্নতি। এখানে যোগ্যতা থাকা সত্ত্বেও হাবিবুর রহমানকে পদোন্নতি দেওয়া হয়নি।

অপরদিকে, চাহিদা সোপান তত্ত্বে এক পর্যায়ে একজন ব্যক্তি আত্মতৃপ্তির চাহিদা প্রত্যাশা করে। এরূপ চাহিদা একজন ব্যক্তির সুনাম, যশ, অহংবোধ ইত্যাদির সাথে সংশ্লিষ্ট। এ পর্যায়ে সে বড় বাড়ি, দামি গাড়ি, বড় চাকরি ইত্যাদির অভাব বোধ করে। এখানে বড় চাকরি বলতে উচ্চ পদমর্যাদার চাকরিকে বোঝানো হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণমালা ফ্যাশনস্ লি. এ আর্থিক প্রেষণার অভাব পরিলক্ষিত হয়েছে তার সাথে চাহিদা সোপান তত্ত্বের আত্মতৃপ্তির চাহিদার মিল পাওয়া যায়।

5 views

Related Questions