1 Answers

উদ্দীপকে জনাব তাহসিন চাহিদা সোপান তত্ত্বের আত্মত্মতৃপ্তির চাহিদা ধাপে অবস্থান করছেন।

আত্মতৃপ্তির চাহিদা বলতে সমাজের অন্যদের থেকে বা বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও সহকর্মীদের থেকে নিজেকে একটু উচ্চতায় এবং উপরে ওঠার আগ্রহকে বোঝায়। এরূপ চাহিদা একজন ব্যক্তির সুনাম- সুখ্যাতি, যশ, অহংবোধ ইত্যাদির সাথে সংশ্লিষ্ট।

উদ্দীপকে জনাব তাহসিন একটি উৎপাদনমুখী ওষুধ কোম্পানির উৎপাদন ব্যবস্থাপক। তিনি সুনাম, সুখ্যাতি ও যশ অর্জন করার জন্য বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা ছাড়াও আর্থিক সহায়তা করে থাকেন। যা আত্মতৃপ্তির চাহিদার অন্তর্ভুক্ত। তাই বলা যায়, উদ্দীপকে জনাব তাহসিন চাহিদা সোপান তত্ত্বের আত্মতৃপ্তির চাহিদা ধাপে অবস্থান করছেন।

5 views

Related Questions