1 Answers

প্রীতম মাসলোর চাহিদা সোপান তত্ত্বের জৈবিক চাহিদার কথা ভাবছেন। ন্যূনতম বাঁচার প্রয়োজনকে জৈবিক চাহিদা হিসেবে আখ্যায়িত করা হয়। অন্ন, বস্ত্র, বাসস্থানের মতো গুরুত্বপূর্ণ প্রয়োজন এ শ্রেণির চাহিদার অন্তর্ভুক্ত। ন্যূনতম বাঁচার অধিকার প্রথমত সবাই ভোগ করতে চায়। তাই প্রেষণাদানের এ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উদ্দীপকে শিমুলতলী গ্রামের অতি দরিদ্র পরিবারে প্রীতমের জন্ম। তিনি তার ৫ ভাইয়ের মধ্যে বড়। খুব কষ্টে লেখাপড়া শেষ করে বিখ্যাত 'N' কোম্পানিতে চাকরি পান। তার চাকুরির বয়স ১০ বছর। ভালো বেতন পান এবং পরিবারের সকলকে দেখাশোনা করেন। কোম্পানিতে নিয়মিত পদোন্নতি দেওয়া হয় এবং চিকিৎসা, পরিবহন ও ভবিষ্য তহবিলেব সুবিধা দেওয়া হয়। বর্তমানে তিনি বাড়ি করার কথা ভাবছেন। তাই বলা যায়, প্রীতম মাসলোর চাহিদা সোপান তত্ত্বের জৈবিক চাহিদার কথা ভাবছেন।

5 views

Related Questions