1 Answers
মাসলোর চাহিদা সোপান তত্ত্বের চতুর্থ স্তর হলো আত্মতৃপ্তির চাহিদা। আত্মতৃপ্তির চাহিদা বলতে সমাজের অন্যদের থেকে বা বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও সহকর্মীদের থেকে নিজেকে একটু উচ্চতায় এবং উপরে ওঠার আগ্রহকে বোঝায়। এরূপ চাহিদা একজন ব্যক্তির সুনাম- সুখ্যাতি, যশ, অহংবোধ ইত্যাদির সাথে সংশ্লিষ্ট। এ পর্যায়ে সে বড় বাড়ি, দামি গাড়ি, বড় চাকরি ইত্যাদির অভাব বোধ করে।
উদ্দীপকের মি. মাহবুর প্রথমে 'বনলতা' ব্যাংকে জুনিয়র কর্মকর্তা হিসেবে যোগ দেন। পরবর্তীতে 'উপলতা' নামে অন্য একটি ব্যাংক তাঁকে উর্ধ্বতন পদে যোগদানের আমন্ত্রণ জানায় এবং তাকে ২ লক্ষ টাকা বেতন, সার্বক্ষণিক গাড়ি এবং সুসজ্জিত বাংলো দেওয়ার প্রতিশ্রুতি দেয়। প্রত্যাশিত সুবিধা পেয়ে মি. মাববুব 'উপলতা' ব্যাংকে যোগ দেন।
চাহিদা সোপান তত্ত্বের চতুর্থ স্তরের চাহিদা বা আত্মতৃপ্তির চাহিদার অভাব থাকায় 'উপলতা' ব্যাংক থেকে আমন্ত্রণ পাওয়ার ফলে মি. মাহবুব আত্মতৃপ্তির চাহিদা পূরণের সম্ভাবনা দেখতে পান। তাই তিনি পূর্বের চাকরি ত্যাগ করে নতুন চাকরিতে যোগদান করেন। অতএব, উক্তিটি যথার্থ।