জনাব তুষারের পরবর্তী কার্যক্রমকে কি ব্যবসায় উদ্যোগ বলা যায়? যুক্তিসহ মতামত দাও। (উচ্চতর দক্ষতা)
5 views
1 Answers
জনাব তুষারের পরবর্তী কার্যক্রমকে ব্যবসায় উদ্যোগ বলা যায়।
নতুন কোনো ধারণা বা চিন্তা নিয়ে ব্যক্তি বা ব্যক্তিবর্গ যখন কোনো ব্যবসায় শুরুর প্রয়াস চালায় তাকে ব্যবসায় উদ্যোগ বলে।
উদ্দীপকে তুষার নারায়ণগঞ্জে 'তুষার গার্মেন্টস' নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। তার অক্লান্ত পরিশ্রমে ও আত্মবিশ্বাসের কারণে প্রতিষ্ঠানটি দিন দিন সম্প্রসারিত হচ্ছে। উদ্দীপকে তুষার নতুন কোনো ধারণা বা চিন্তা নিয়ে প্রয়োজনীয় উপকরণাদি জোগাড়, মুনাফা অর্জন ও উন্নতি লাভের আশায় ঝুঁকি ও অনিশ্চয়তা মেনে নিয়ে নতুন ব্যবসায় শুরু করেন। তাই তার কার্যক্রমটি ব্যবসায় উদ্যোগের আওতাভুক্ত। সুতরাং তুষারের পরবর্তী কার্যক্রমকে ব্যবসায় উদ্যোগ বলা যায়।
5 views
Answered