1 Answers

উদ্দীপকে জনাব সাকিবের উদ্যোগ শ্রম-ব্যবস্থাপনা সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রভাব রাখবে।

উত্তম শ্রম-ব্যবস্থাপনা সৃষ্টিতে যোগাযোগের গুরুত্ব অপরিসীম। প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জনে শ্রম-ব্যবস্থাপনা সম্পর্কের উপস্থিতি একান্ত অপরিহার্য।

উদ্দীপকে জনাব সাকিবের উদ্যোগ শ্রম-ব্যবস্থাপনা সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব রাখবে। কারণ প্রতিষ্ঠানে শ্রমিক ও ব্যবস্থাপনার মধ্যে সুসম্পর্ক না থাকলে শ্রমবিরোধ দেখা দিতে পারে। এতে কাঙ্ক্ষিত মাত্রার উৎপাদন ব্যাহত হয়। এক্ষেত্রে জনাব সাকিব তার প্রতিষ্ঠানের বিক্রয় হঠাৎ করে কমে যাওয়ায় তিনি অধস্তন কর্মীদের পরামর্শ নেওয়ার কথা ভাবেন। এজন্য তিনি সারাদেশে আঞ্চলিক ব্যবস্থাপকদের সাথে দলগত আলোচনা করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। এতে কর্মীদের প্রতিক্রিয়া জানা যাবে এবং বিক্রয় হ্রাস পাওয়ার মূল কারণ উদ্‌ঘাটন ও কর্মীদের অভিযোগ থাকলে তাও জানা সম্ভব হবে। ফলে শ্রম অসন্তোষ হ্রাস পাবে এবং ব্যবস্থাপনা ও শ্রমিকদের মাঝে সম্পর্কের উন্নয়ন ঘটবে যা পরবর্তীতে নতুন সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে।

পরিশেষে বলা যায়, জনাব সাকিবের উদ্যোগ শ্রমিক ও ব্যবস্থাপনার মধ্যে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা নিয়ে আলাপ-আলোচনা করে সমাধান করা সম্ভব এবং সুসম্পর্ক তৈরিতে সহায়তা করবে।

5 views

Related Questions