1 Answers
উদ্দীপকে সাকিবের কাজের গতিশীলতা আনয়নে আদেশের ঐক্য নীতি পালন করা উচিত।
একজন কর্মীর আদেশকর্তা হবেন একজনমাত্র ব্যক্তি- এরূপ হওয়ার বিষয়টি নিশ্চিতকরণের নীতিকেই ব্যবস্থাপনায় আদেশের ঐক্য নীতি বলে। অর্থাৎ কোনো অধস্তন একজন ঊর্ধ্বতনের নিকট থেকেই সরাসরি আদেশ লাভ করবে এবং তার কাজের জন্য ঐ উর্ধ্বতনের নিকট জবাবদিহি করবে। কখনই একাধিক ব্যক্তির নিকট থেকে আদেশ লাভ বা জবাবদিহি করবে না।
উদ্দীপকে জনাব সাকিব ডুয়েল নির্মাণ কোম্পানির টঙ্গী প্রকল্পের একজন সুপারভাইজর। কাজের জন্য তাকে প্রকল্প ব্যবস্থাপক জনাব রহিম ও প্রকৌশলী জনাব সাজ্জাদের নিকট জবাবদিহি করতে হয়। একই সময়ে দুইজন বসের নিকট জবাবদিহিতার কারণে তার কাজের গতিশীলতা বাধাগ্রস্ত হয়। কারণ কোনো অধস্তন একজন ঊর্ধ্বতনের নিকট থেকেই সরাসরি আদেশ লাভ করবে। অথচ উদ্দীপকে জনাব সাকিব দুজন ঊর্ধ্বতনের নিকট থেকে আদেশ পান এবং দুজনকেই জবাবদিহি করতে হয়। তাই তার কাজে গতিশীলতা আনতে হলে একজন ঊর্ধ্বতনের নিকট থেকে আদেশ লাভ করবে এবং একজনকেই জবাবদিহি করবে। অর্থাৎ আদেশের ঐক্য নীতি পালন করতে হবে।
সুতরাং বলা যায়, উদ্দীপকে সাকিবের কাজের গতিশীলতা আনয়নে আদেশের ঐক্য নীতি পালন করা উচিত।