1 Answers

উদ্দীপকে সাকিবের বক্তব্যে যৌক্তিক বিভাগের সীমাবদ্ধতার প্রতি ইঙ্গিত করা হয়েছে। নিচে যৌক্তিক বিভাগের সীমাবদ্ধতা ব্যাখ্যা করা হলো-

এক: অপরতম উপজাতির ক্ষেত্রে যৌক্তিক বিভাগ প্রয়োগযোগ্য নয়। 'মানুষ' হচ্ছে একটি অপরতম জাতি। কারণ একে বিভক্ত করলে রহিম, করিম, সেলিম ইত্যাদি ব্যক্তিবিশেষকে পাওয়া যায়। তাই অপরতম উপজাতি হিসেবে মানুষকে যৌক্তিকভাবে বিভক্ত করা সম্ভব নয়।

দুই: ব্যক্ত্যহীন পদের যৌক্তিক বিভাগ করা যায় না। যেমন : 'সততা' হচ্ছে একটি ব্যক্ত্যহীন পদ, এজন্য সততাকে যৌক্তিকভাবে বিভক্ত করা যায় না। 

তিন: মৌলিক ও সরল বিষয়ের যৌক্তিক বিভাগ সম্ভব নয়, কারণ মৌলিক ও সরল বিষয়ের কোনো অংশ থাকে না।

চার : বিশিষ্ট সমষ্টিবাচক পদের ক্ষেত্রে যৌক্তিক বিভাগ প্রযোজ্য নয়। কারণ বিশিষ্ট সমষ্টিবাচক পদগুলো একক ও নির্দিষ্ট বিধায় এরূপ পদের কোনো উপশ্রেণি থাকে না। যেমন : 'ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার' হচ্ছে এমনই একটি বিশিষ্ট সমষ্টিবাচক পদ, যার কোনো উপশ্রেণি নেই।

পাঁচ: একক ব্যক্তি বা বস্তুর যৌক্তিক বিভাগ সম্ভব নয়। যেমন : মানুষ শ্রেণির বিভাগ করা গেলেও 'কবির' নামক বিশেষ ব্যক্তিকে যৌক্তিকভাবে বিভক্ত করা সম্ভব হয় না। উপরে উল্লিখিত পদগুলোর ক্ষেত্রে যৌক্তিক বিভাগ সম্ভব নয়।

 

5 views

Related Questions