1 Answers

উদ্দীপকের সামীর বক্তব্যে পাঠ্যবইয়ের ইসলামি শিক্ষার প্রতি ইঙ্গিত করা হয়েছে। কোনো কিছু বাস্তবায়ন করতে হলে প্রথমে সে সম্পর্কে জ্ঞান লাভ করতে হয়। শরিয়ত অনুযায়ী জীবন পরিচালনার জন্য ইসলাম সম্পর্কে প্রথমে জ্ঞান অর্জন করতে হয়। আর এর প্রধান মাধ্যম হলো ইসলাম শিক্ষা। কীভাবে আল্লাহ তায়ালার ইবাদত ও আনুগত্য করতে হয়; দৈনন্দিন জীবনে চলাফেরা, উঠাবসা করতে হবে; যাবতীয় উত্তম গুণাবলি যেমন সততা, ন্যায়পরায়ণতা কীভাবে অনুশীলন করতে হবে; যাবতীয় মন্দ কাজ থেকে কীভাবে বেঁচে থাকতে হবে ইত্যাদি বিষয়গুলো ইসলামি শিক্ষার অন্তর্ভুক্ত। এছাড়াও সুন্দর সমাজ প্রতিষ্ঠার প্রয়োজনীয় বিষয়; পরকালীন জীবনে জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তির উপায় জানতে ইসলামি শিক্ষা পাঠ করা আবশ্যক।

সর্বোপরি দুনিয়া ও আখিরাতে সফলতা লাভের দিকনির্দেশনা ইসলামি শিক্ষার মাধ্যমে পাই।

6 views

Related Questions