1 Answers

উদ্দীপকে শিক্ষক মহোদয়ের বক্তব্যে ইসলামের অন্যতম ইবাদত তথা যাকাতের কথা ইঙ্গিত করা হয়েছে। ইসলামি শরিয়তের দৃষ্টিতে কোনো মুসলমান নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছরান্তে তার সম্পদের শতকরা ২.৫০ ভাগ হারে নির্দিষ্ট খাতে ব্যয় করাকে যাকাত বলে। জনকল্যাণমুখী প্রকল্পসমূহের সাফল্য যাকাতের ওপর নির্ভরশীল। এতে সম্পদের প্রবাহ গতিশীল হয়। ধনীর সম্পদ পুঞ্জীভূত না থেকে দরিদ্র লোকদের হাতেও যায়। ফলে রাষ্ট্রের অর্থনীতি সচল হয়। উৎপাদন বৃদ্ধি পায়। বেকারত্ব হ্রাস পায়। মাথাপিছু আয় বেড়ে যায়। আর্থিকভাবে অসচ্ছল মানুষ ধীরে ধীরে সচ্ছল হতে থাকে। সুতরাং বলতে পারি, শিক্ষক মহোদয় তার বক্তব্যে যাকাতের কথা ইঙ্গিত করেছেন।

4 views

Related Questions