1 Answers
উদ্দীপকের শিক্ষক মহোদয়ের বর্ণিত অনুপপত্তি হলো, কাকতালীয় অনুপপত্তি (Fallacy of 'Post hoc ergo propter hoc')। কার্যকারণ সম্পর্কবিহীন কোনো পূর্ববর্তী ঘটনাকে পরবর্তী ঘটনার কারণ বলে মনে করাকে 'কাকতালীয় অনুপপত্তি' বলে। যেমন- আকাশে ধূমকেতু দেখা গেল; অতঃপর রাজার মৃত্যু হলো। অতএব ধূমকেতুর আবির্ভাবই রাজার মৃত্যুর কারণ। যুক্তিটি অবৈধ। কারণ যুক্তিটিতে কার্যকারণ সম্পর্কবিহীন পূর্ববর্তী ঘটনা 'ধূমকেতুর আবির্ভাব'-কে পরবর্তী ঘটনা 'রাজার মৃত্যুর' কারণ বলে মনে করায় কাকতালীয় অনুপপত্তি ঘটেছে। কাকতালীয় অনুপপত্তিকে ল্যাটিন ভাষায় 'Post hoc ergo propter hoc' এবং ইংরেজিতে After this, therefore, because of this' বলা হয়। যুক্তিটিতে ধূমকেতুর আবির্ভাবের সাথে রাজার মৃত্যুর কোনো কার্যকারণ সম্পর্ক নেই। যুক্তিটিতে একটি অবান্তর ঘটনাকে রাজার মৃত্যুর কারণ বলে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ কাকতালীয় অনুপপত্তিতে কার্যকারণ নিয়মের একটি ভ্রান্ত প্রয়োগ দেখানো হয়। কেননা বাস্তবে ধূমকেতুর আবির্ভাব ছাড়াও রাজার মৃত্যু ঘটে। কাজেই কোনো রূপ কার্যকারণ সম্পর্ক ছাড়াই পূর্ববর্তী ঘটনাকে পরবর্তী ঘটনার কারণ মনে করলে কাকতালীয় অনুপপত্তি ঘটে।