1 Answers
উদ্দীপকের উদাহরণটির যৌক্তিক আকার হলো : A- সকল চিকিৎসক হন বিদ্বান। (আবর্তনীয়) A- সকল বিদ্বান ব্যক্তি হন চিকিৎসক। (আবর্তিত) যা A-বাক্যের সরল আবর্তনজনিত অনুপপত্তির শিকার উপর্যুক্ত যুক্তিটি আবর্তনের একটি দৃষ্টান্ত। আবর্তনের নিয়ম অনুযায়ী আবর্তনীয় কোনো অব্যাপ্য পদ আবর্তিতে এসে ব্যাপ্য হতে পারবে না। আলোচ্য যুক্তিটিতে 'বিদ্বান' পদটি আবর্তনীয় A বাক্যের বিধেয় হিসেবে ব্যবহৃত হওয়ায় 'অব্যাপ্য' হয়েছে এবং আবর্তিত A বাক্যের উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হওয়ায় 'ব্যাপ্য' হয়েছে। আবর্তনের নিয়মানুযায়ী A বাক্যকে আবর্তন করলে আমরা I বাক্য পাই। অর্থাৎ A-বাক্যের আবর্তন হচ্ছে অসরল আবর্তন। কিন্তু আলোচ্য দৃষ্টান্তে A-বাক্যের সরল আবর্তন করায় পদের ব্যাপ্যতা সংক্রান্ত অনিয়ম দেখা দিয়েছে। সুতরাং, যুক্তিটি ত্রুটিপূর্ণ। এটি একটি অবৈধ আবর্তন। এতে A- বাক্যের সরল আবর্তনজনিত অনুপপত্তি ঘটেছে।