1 Answers
উদ্দীপকের ফজল মিয়া যে সিদ্ধান্ত নেন তার মাধ্যমে যে অনুপপত্তি হয় তাহলো কার্যকারণ সংক্রান্ত অনুপপত্তির কাকতালীয় অনুপপত্তি। কার্যকারণ সম্পর্কবিহীন কোনো পূর্ববর্তী ঘটনাকে পরবর্তী ঘটনার কারণ বলে মনে করাই হলো কাকতালীয় অনুপপত্তি। যেমন উদ্দীপকের যে দৃষ্টান্ত অর্থাৎ নতুন পুত্রবধূর আবির্ভাবই ভালো ফলনের কারণ। এটি কার্যকারণ সংক্রান্ত কাকতালীয় অনুপপত্তি। পুত্রবধূর আবির্ভাবই ভালো ফলনের কারণ। যুক্তিটি অবৈধ। কারণ যুক্তিটিতে কার্যকারণ সম্পর্কহীন পূর্ববর্তী ঘটনা পুত্রবধূর আবির্ভাব-কে পরবর্তী ঘটনা ভালো ফলনের কারণ হিসাবে মনে করছে, তাই এটি কাকতালীয় অনুপপত্তি ঘটেছে। কাকতালীয় অনুপপত্তির অর্থ-এর পরে ঘটেছে বা এর জন্য ঘটেছে। যুক্তিটিতে পুত্রবধূর আর্বিভাবের সাথে ভালো ফলনের কোনো সম্পর্ক নেই। এখানে একটি অবান্তর ঘটনাকে ভালো ফলনের কারণ বলে উল্লেখ করা হয়েছে।
অর্থাৎ কাকতালীয় অনুপপত্তিতে কার্যকারণ নিয়মের একটি ভ্রান্ত প্রয়োগ দেখা যায়। কেননা বাস্তবে পুত্রবধূর আবির্ভাব ছাড়াও ভালো ফলন হয়। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে ফজল মিয়া যে সিদ্ধান্ত নেন তা হলো কাকতালীয় অনুপপত্তি। কেননা কার্যকারণ সম্পর্ক ছাড়া পূর্ববর্তী ঘটনাকে পরবর্তী ঘটনার কারণ মনে করা কাকতালীয় অনুপপত্তি।