উদ্দীপকে মানুষ ও প্রাণী কোন প্রকার সম্বন্ধে আবদ্ধ বলে ইঙ্গিত পাওয়া যায়? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে মানুষ এবং প্রাণী জাতি-উপজাতি হিসাবে সম্পর্কযুক্ত। মানুষ ও প্রাণী উভয়ই জীব জাতির অন্তর্ভুক্ত। উদ্দেশ্য ও বিধেয়-এর মধ্যে যে সম্পর্ক তা হলো বিধেয়ক। বিধেয়ককে পাঁচটি শ্রেণিতে ভাগ করেছেন পরফিরি। তার মধ্যে জাতি এবং উপজাতি অন্যতম।
দুটি শ্রেণিবাচক পদ যদি এমনভাবে সম্পর্কযুক্ত হয় যে, ব্যক্ত্যর্থের দিক থেকে একটি পদ বৃহত্তর এবং অন্যটি ক্ষুদ্রতর এবং বড় পদটি ছোট পদটিকে অন্তর্ভুক্ত করে, সেক্ষেত্রে বড় পদটিকে ক্ষুদ্রতর পদটির জাতি বলে। সকল মানুষ হয় জীব-এ যুক্তিবাক্যে জীব পদটি বিধেয় এবং উদ্দেশ্য পদ মানুষের সাথে সম্পর্কের দিক থেকে জাতি নামক বিধেয়ক। কারণ জীব পদটি মানুষের তুলনায় ব্যাপক।
আবার, উপজাতি হলো দুটি শ্রেণিবাচক পদ যদি এমনভাবে সম্পর্কযুক্ত হয় যে, ব্যক্ত্যর্থের দিক থেকে একটি পদ ছোট অন্যটি বড়, সেক্ষেত্রে ক্ষুদ্রতর পদটিকে বৃহত্তর পদটির উপজাতি বলে। যেমন- 'কিছু জীব হয় মানুষ'- এ যুক্তিবাক্যে মানুষ পদটি বিধেয় এবং উদ্দেশ্য পদ জীবের সাথে সম্পর্কের দিক থেকে উপজাতি নামক বিধেয়ক।\
মানুষ এবং প্রাণী জাতি ও উপজাতির সম্পর্কে সম্পৃক্ত। প্রাণীর ধারণাটি হলো বৃহত্তর এবং মানুষের ধারণাটি প্রাণীর ধারণার তুলনায় ক্ষুদ্রতর বা ছোট। প্রাণীর শুধু জীববৃত্তি আছে, কিন্তু মানুষের রয়েছে জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। বুদ্ধিবৃত্তির কারণে প্রাণীর যে উপজাতিসমূহ আছে সেখান থেকে অর্থাৎ তার সমজাতীয় উপজাতি থেকে আলাদা হয়েছে।