1 Answers
উদ্দীপকের মাহবুব যে প্রক্রিয়া অনুসরণ করে যুক্তিগুলো সমাধান করে তার মাধ্যমে যুক্তিবিদ্যার প্রতীক শাখার ইঙ্গিত পাওয়া যায়। অর্থাৎ প্রতীকী যুক্তিবিদার মাধ্যমে মাহবুব যুক্তিগুলোর সমাধান করে।
সহজে প্রকাশ করার জন্য কোনো কিছুর পরিবর্তে যে চিহ্ন বা সংকেত ব্যবহার করা হয় তা হলো প্রতীক। অর্থাৎ প্রতীক কোনো কিছুর প্রতিনিধিত্ব করে। যেমন- '+', '-', '', ''' ইত্যাদি চিহ্নগুলো গণিতে ব্যবহৃত প্রতীক।
প্রতীকী যুক্তিবিদ্যা, যুক্তিবিদ্যার এমন একটি শাখা যেখানে যুক্তির বৈধতা যাচাইয়ের ক্ষেত্র প্রতীকের সাহায্য নেওয়া হয়। এখানে প্রতীকের মাধ্যমেই যুক্তিকে প্রকাশ করা হয়। জটিল যুক্তির আকরিক দিকের সাংকেতিক ব্যাখ্যা বা বিশ্লেষণের ক্ষেত্রে প্রতীক গুরুত্বের দাবি রাখে। প্রচলিত যুক্তিবিদ্যাতেও বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তিকে পৃথক করা হয়ে থাকে। সেখানে কিছু আদর্শ বা নিয়ম-নীতির ভিত্তিতে যুক্তির বৈধমান বিচার করা হতো। কিন্তু আধুনিক ও সমকালীন কিছু যুক্তিবিদ বিশেষভাবে উপলব্ধি করেন যে যুক্তির মান বিচার করতে হলে যুক্তির প্রকাশ সহজ হওয়া দরকার। আর এই কারণে তারা জটিল যুক্তিকে সহজভাবে প্রকাশের জন্য প্রতীক ব্যবহারের প্রয়াস নেন।' অতএব, বলা যায় যে, উদ্দীপকে মাহবুব প্রতীকের মাধ্যমে জটিল যুক্তিগুলোকে সহজে সমাধান করে। আর এই প্রতীকের মাধ্যমে যুক্তিবিদ্যার যে শাখার ইঙ্গিত পাওয়া যায় তা হলো প্রতীকী যুক্তিবিদ্যা।