1 Answers
উদ্দীপকে 'ক' দেশে বিশেষ ভাইরাস আক্রমণের কারণে 'খ' দেশে সতর্কতা জারি করার মাধ্যমে সম্ভাবনার ইঙ্গিত পাওয়া যায়। নিচে সম্ভাবনার প্রকৃতি ব্যাখ্যা করা হলো-
যে তত্ত্ব অনুসারে কোনো ঘটনা ঘটায় অসম্ভাব্যতা ও নিশ্চয়তার স্বীকার না করে সম্ভাব্য বলে বিবেচনা করা হয়, তাকে সম্ভাব্যতা বলে। এ অর্থ সম্ভাব্যতার তত্ত্ব অনুসারে কোনো ঘটনা ঘটা অসম্ভম্ব- এ কথা যেমন বিবেচনা করা হয় না, তেমনি নিয়মিতভাবে ঘটনা ঘটবে- এ কথাও বিবেচনা করা হয় না। যেমন- বিভিন্ন তথ্যের সমাবেশ ঘটিয়ে ধারণা করা হয়, আগামীকাল বৃষ্টি হতে পারে। পরের দিন সত্যিই বৃষ্টি হলো। ফলে বৃষ্টির বক্তব্য 'সত্য' বলে প্রমাণিত হলো। উদাহরণ : ধরা যাক, একজন প্রখ্যাত ব্যক্তি কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকার 'সম্ভাবনামূলক' আশ্বাস দিয়েছেন। এখন আমরা গাণিতিক দিক থেকে যদি অনুপস্থিতিকে '০' (শূন্য) এবং উপস্থিতিকে '১০০' ধরি তবে সেই সুধী ব্যক্তির অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সম্ভাবনা '১' থেকে '৯৯' পর্যন্ত যেকোনো স্তরে হতে পারে। কিন্তু উল্লেখ্য, সংখ্যাটি যদি '০' শূন্য ধরি, তবে ওই ব্যক্তির উপস্থিতির সম্ভাবনা সম্পূর্ণ অনিশ্চিত বা অসম্ভব হয়ে পড়বে এবং সংখ্যাটি যদি '১০০' হয়, তাহলে ওই ব্যক্তির উপস্থিতি সম্পূর্ণ নিশ্চিত।
সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, সম্ভাবনা হলো কোনো বিষয়ের পূর্ব আভাস বা সতর্কতা।