উদ্দীপকে বর্ণিত বিষয়ের সাথে পাঠ্যপুস্তকের কোন বিষয়ের সংগতি আছে এবং এর প্রকৃতি আলোচনা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে বর্ণিত বিষয়ের সাথে পাঠ্যপুস্তকের 'প্রতীক' বিষয়ের সংগতি আছে। কেননা, প্রতীকের প্রকৃতি আলোচনা করতে হলে আগে সংকেত সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা থাকা বাঞ্ছনীয়। প্রতীক এক ধরনের সংকেত। সংকেত দু'ধরনের হতে পারে। যেমন- স্বাভাবিক সংকেত ও কৃত্রিম সংকেত। যে সংকেত ইচ্ছা নিরপেক্ষভাবে নির্দেশিত বিষয় বা ক্রিয়ার সাথে সাদৃশ্যযুক্ত অথবা নিবিড় সম্পর্কে আবদ্ধ, তাকে 'স্বাভাবিক সংকেত' বলে। যেমন- ধোঁয়া আগুনের সংকেত, মেঘের উপস্থিতি বৃষ্টির সংকেত। সুতরাং আমাদের চিন্তা-ভাবনা, অনুভূতি অপরের কাছে প্রকাশ করার জন্য ভাষা ব্যবহার করি, কিন্তু কথ্য ও লেখা ভাষার মধ্যে নানা প্রকার অস্পষ্টতা ও জটিলতা রয়েছে। ফলে মনের ভাব যথাযথভাবে প্রকাশ করা সম্ভব হয় না। তাই এ সমস্যা সমাধানকল্পে গবেষকরা ভাব প্রকাশের বিকল্পব্যবস্থা হিসেবে প্রতীকের উদ্ভাবন করেন। সুতরাং প্রতীক হলো কোনো কিছুর সংকেত।