1 Answers

উদ্দীপকের বর্ণিত বিষয়টি পাঠ্যপুস্তকের 'শিক্ষার' সাথে মিল আছে। শিক্ষার ইতিহাস মানব-ইতিহাসের মতোই সুপ্রাচীন। জীবনের আদি পূর্ব থেকে মানুষ শিক্ষার প্রয়োজনীয়তা সম্বন্ধে বিশেষভাবে সজাগ। মানুষকে মানবীয় গুণের অধিকারী করার জন্য এ শিক্ষা যে একটা প্রাথমিক এবং প্রয়োজনীয় কৌশল, তা প্রত্যেক সমাজ ব্যবস্থাতেই স্বীকৃতি লাভ করেছে। এরিস্টটল বলেছেন, মৃত ও জীবিতের মধ্যে যা তফাৎ, শিক্ষিত ও অশিক্ষিতের মধ্যে তা-ই তফাত (Educated men are as superior to uneducated as the living are to dead)। প্রাচীন ভারতীয় শাস্ত্রেও আমরা এর উল্লেখ পাই। গীতায় উল্লেখ আছে, "ন হি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে" (জ্ঞানের মতো শুদ্ধকারক আর কিছুই নাই)। বর্তমান সভ্য জগতেও শিক্ষাকে কম গুরুত্ব দেওয়া হয়নি। প্রত্যেক রাষ্ট্র এবং সমাজ-ব্যবস্থায় শিক্ষাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষাকে এ গুরুত্ব দেওয়ার মূলে আছে কতকগুলো কারণ যা শিক্ষারই অন্তর্নিহিত। শিক্ষার অনেক ক্ষমতা আছে, যা মানুষের জীবনবিকাশের অনুকূল। বিভিন্ন শিক্ষাবিদ, চিন্তাবিদ, বৈজ্ঞানিক এ • উপযোগিতার দিকটা বিশেষভাবে উল্লেখ করেছেন। শিক্ষার এ প্রয়োজনীয়তা মানবমনের ধর্ম বা চাহিদার ওপর ভিত্তি করেই গড়ে উঠেছে, আর সেই চাহিদা মেটাতে এগিয়ে এসেছে শিক্ষা।

6 views

Related Questions