1 Answers
উদ্দীপকে বর্ণিত বিষয়টি পাঠ্যক্রমের ব্যাহতার্থক পদের সাথে সাদৃশ্য বিদ্যমান। ব্যাহতার্থক পদ দ্বারা এমন একটি গুণের নির্দেশ করা হয় যে গুণটি স্বাভাবিকভাবে বস্তু বা ব্যক্তির মধ্যে উপস্থিতি থাকার কথা কিন্তু বর্তমানে উপস্থিত নেই তবে ভবিষ্যতে সে গুণটির আবার আবির্ভাব ঘটাতে পারে। যেমন- অন্ধ, খোঁড়া, বোবা ইত্যাদি ব্যাহতার্থক পদ। উদ্দীপকে বর্ণিত সুনয়না নামক মেয়ের চরিত্রে ব্যাহতার্থক পদের দৃষ্টান্ত প্রতীয়মান। কারণ সে অন্ধ, চোখে দেখতে পারে না। এজন্য ঢাকার বিভিন্ন জায়গা সম্পর্কে কিছুই বলতে পারেনি। প্রকৃত অর্থে 'অন্ধ' পদটি দ্বারা বর্তমানে কোনো কিছু দেখার ক্ষমতার অনুপস্থিতিকে বোঝায়, যা স্বাভাবিক অবস্থায় থাকার কথা ছিল। তবে চিকিৎসার দ্বারা ভবিষ্যতে দেখার ক্ষমতা আবার ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য 'অন্ধ' পদটি ব্যাহতার্থক পদ, যা উদ্দীপকের সুনয়নার সাথে সাদৃশ্যপূর্ণ।