1 Answers

উদ্দীপকের সাথে পাঠ্যক্রমের যে বিষয়ের মিল রয়েছে তা হলো গুণবাচক পদ। যে শব্দ বা শব্দসমষ্টি অন্য কোনো শব্দের সাহায্য না নিয়ে সম্পূর্ণ নিজে নিজেই কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হয় বা হতে পারে, সেসব শব্দ বা শব্দসমষ্টিকে 'পদ' বলে। পদের প্রকারভেদের মধ্যে 'গুণবাচক পদ' অন্যতম। যে পদ কোনো বিষয় বা বস্তুকে না বুঝিয়ে স্বতন্ত্রভাবে তাদের গুণকে বোঝায় তাকে গুণবাচক পদ বলে। যেমন- মনুষ্যত্ব, দেবত্ব, উদারতা, পারস্পরিক সহমর্মিতা, সহযোগিতা ইত্যাদি গুণবাচক পদ। কারণ এগুলো ব্যক্তিকে না বুঝিয়ে ব্যক্তির গুণকে বোঝাচ্ছে। আবার মনুষ্যত্ব, সহমর্মিতা পদ দ্বারা মানুষের গুণ বা বৈশিষ্ট্য বোঝানো হয় বলে এগুলো গুণবাচক পদ। তবে বিষয় বা বস্তু থেকে বিচ্ছিন্নভাবে কোনো গুণের অস্তিত্ব বাস্তবে অসম্ভব বলে এ ধরনের পদগুলোকে বিমূর্ত পদও বলা হয়।

 

5 views

Related Questions