1 Answers
উদ্দীপকে বর্ণিত বিষয়ের সাথে পাঠ্যক্রমের আকস্মিকতা ও সম্ভাবনা বিষয়ের মিল রয়েছে। নিচে এ বিষয় সম্পর্কে ব্যাখ্যা করা হলো-
যুক্তিবিদ্যায় 'আকস্মিকতা' কথাটি দুটি অর্থে ব্যবহার করা হয়েছে; যথা- ব্যাপক অর্থে ও সংকীর্ণ অর্থে। ব্যাপক অর্থে, "কোনো একটি ঘটনা বা একাধিক ঘটনার সংমিশ্রণেই আকস্মিকতার সৃষ্টি হতে পারে। কারণ যখন আমাদের জানা । থাকে না, এমন ঘটনা ঘটে যাওয়াকেই বলা হয় আকস্মিকতা।" এ ধরনের ঘটনাকে আকস্মিক বলার কারণ হচ্ছে, এগুলো আমাদের মধ্যে বিস্ময়ের সৃষ্টি করে। ব্যাপক অর্থে, কোনো একটি একক ঘটনাও আকস্মিক হতে পারে। অন্যদিকে যুক্তিবিদ মিল সংকীর্ণ অর্থে আকস্মিকতার অর্থ প্রকাশ করতে গিয়ে বলেন, "দুই বা ততোধিক ঘটনার সংমিশ্রণের পর যদি কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের জন্য কোনো যুক্তি খুঁজে পাওয়া না যায় তবে তা হবে আকস্মিকতা।" অর্থাৎ যেসব ঘটনা ঘটার কোনো হেতু বা কারণ খুঁজে পাওয়া যায় না তা-ই হচ্ছে আকস্মিক ঘটনা।
অন্যদিকে যে তত্ত্ব অনুসারে যেকোনো ঘটনা ঘটায় অসম্ভাব্যতা ও নিশ্চয়তার স্বীকার না করে সম্ভাব্য বলে বিবেচনা করা হয় তাকে সম্ভাব্যতা বলে। এ অর্থ সম্ভাব্যতার তত্ত্ব অনুসারে কোনো ঘটনা ঘটা অসম্ভব এ কথা যেমন বিবেচনা করা হয় না, তেমনি নিয়মিতভাবে ঘটনা ঘটবে- এ কথাও বিবেচনা করা হয় না। যেমন- বিভিন্ন তথ্যের সমাবেশ ঘটিয়ে ধারণা করা হয়, আগামীকাল বৃষ্টি হতে পারে। পরের দিন সত্যিই বৃষ্টি হলো। ফলে বক্তব্যটি সত্য বলে প্রমাণিত হলো।