1 Answers
উদ্দীপকের বর্ণিত বিষয়ের সাথে সাদৃশ্য দেখে বলা যায় যুক্তিবিদ্যা কলা এবং বিজ্ঞান উভয়ই। বিজ্ঞান সাধারণ নিয়মাবলির তত্ত্বগত জ্ঞান। প্রত্যেক বিজ্ঞানই তার ব্যবহৃত পদসমূহের সংজ্ঞা নির্ণয় করে, তার বিষয়বস্তু শ্রেণিবিন্যাস করে এবং প্রাপ্ত বা লব্ধ উপাত্ত থেকে সিদ্ধান্ত অনুমান করে। যেহেতু যুক্তিবিদ্যা নির্ভুল সংজ্ঞা, শ্রেণিবিন্যাস ও অনুমানসংক্রান্ত নিয়মাবলি সরবরাহ করে সে কারণে প্রতিটি বিজ্ঞানকেই যুক্তিবিদ্যার উপর নির্ভর করতে হয়। তাই যুক্তিবিদ্যা সব বিজ্ঞানের ভিত্তি, পাশাপাশি ফলিত কলার ভিত্তি। মূলত বৈজ্ঞানিক নিয়মসমূহ বাস্তবক্ষেত্রে প্রয়োগ করতে হয় বলে সব কলাকেই যুক্তিবিদ্যার মূলনীতি অনুসরণ করতে হয়। কাজেই কার্যত সব কলাই যুক্তিবিদ্যার উপর নির্ভরশীল। একারণেই যুক্তিবিদ্যাকে বলা হয় সব কলার কলা বা সব ফলিত কলা (Arts of all arts)।