1 Answers

উদ্দীপকে বর্ণিত বিষয় পাঠ্যবইয়ের আলোচিত নিয়মসংক্রান্ত প্রকল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ। নিচে নিয়মসংক্রান্ত প্রকল্প সম্পর্কে আলোচনা করা হলো-

অনেক সময় কোনো ঘটনার কর্তা বা কারণ সম্বন্ধে জানা থাকলেও ঘটনাটি কী নিয়ম অনুসারে, তা জানা থাকে না। এমতাবস্থায় কী নিয়মে ঘটনাটি ঘটছে, তার সম্পর্কে একটি প্রকল্প প্রণয়ন করতে হয়। যখন কোনো কার্যের কারণ জানা থাকে, কিন্তু কারণটি কী নিয়মে কাজটি করছে তা জানা থাকে না, সে নিয়মকে জানার জন্য যে প্রকল্প প্রণীত হয় তাকে নিয়ম সম্পর্কিত প্রকল্প বলে। যেমন: পলাশপুরের প্রতি ঘরেই চুরি হচ্ছে। পলাশপুরে একজন চোর আছে, তাকে সবাই জানে। তাই এলাকার ছেলেরা পালাক্রমে রাত জেগে পাহারা দিচ্ছে, তবুও চুরি হচ্ছে। কিন্তু চোর কী নিয়মে চুরি করে, তা কেউ জানে না। তাই তারা এ চুরির বিষয়ে যে নিয়ম অনুসরণ করে তা জানার জন্য যে প্রকল্পটি গঠিত হয় তাকে বলে নিয়ম সম্পর্কিত প্রকল্প। উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায়, নিয়মসংক্রান্ত প্রকল্প প্রণয়ন করে চুরিকার্যের ক্ষেত্রগুলো নিরীক্ষণ করে চোরের চুরি করার নিয়মটি সম্পর্কে অবগত হতে পারবে।

 

4 views

Related Questions