1 Answers
উদ্দীপকে জনাব মফিজ উদ্দিনের খামারে হারিয়ে যাওয়া গরু সম্বন্ধে জনাব জমিরের অনুমান প্রকল্পের অন্যতম শর্ত বা স্তর 'বাস্তব কারণের' সাথে সামঞ্জস্যহীন। বাস্তব কারণ অনুযায়ী, যেকোনো ঘটনার ব্যাখ্যার সংশ্লিষ্ট প্রকল্প হতে হবে বাস্তব ঘটনাভিত্তিক, যাকে অভিজ্ঞতায় পাওয়া যায়; অর্থাৎ প্রকল্পটি হবে এমন ঘটনা বা বিষয়বস্তুর নির্দেশক, যার অস্তিত্ব প্রকৃতিতে থাকা সম্ভব। কাজেই এ ক্ষেত্রে কাল্পনিক, অবাস্তব, প্রমাণের অযোগ্য বা যাচাইযোগ্য নয় এমন কোনো বিষয় প্রকল্প হিসেবে গ্রহণযোগ্য হবে না। কেননা এ ধরনের প্রকল্প প্রাকৃতিক ঘটনাবলির ব্যাখ্যাদানে অক্ষম। যেমন: একটি শিশু হারিয়ে গেলে যদি ধারণা করা হয়, 'শিশুটিকে ভূতে নিয়ে গেছে', তাহলে সেই ধারণাটি হবে কাল্পনিক বা অবাস্তব, যাকে যাচাই করা সম্ভব নয়। কারণ জগতে ভূত বলে কোনো কিছুর বাস্তব অস্তিত্ব আজ পর্যন্ত প্রমাণিত হয়নি। কাজেই শিশুটির হারিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রণীত প্রকল্পটি সম্পূর্ণরূপে অবৈধ; বরং এ ক্ষেত্রে যদি বলা হতো, 'শিশুটিকে অপহরণ করা হয়েছে', তাহলে এটি একটি বাস্তব কারণ হতো। উল্লেখ্য, বাস্তব কারণ বলতে এখানে মূলত 'সত্য কারণ' নির্দেশ করা হয়েছে, যা হবে সম্পূর্ণরূপে ইন্দ্রিয়গ্রাহ্য ও অভিজ্ঞতানির্ভর। কাজেই কোনো ঘটনার ক্ষেত্রে প্রণীত একটি বৈধ প্রকল্পের ভিত্তি হিসেবে সর্বদা অস্তিত্বশীল বা বাস্তব কারণকে চিহ্নিত করতে হবে, যাকে পরীক্ষা বা যাচাই করার মাধ্যমে প্রমাণ করা সম্ভম্ব।
উদ্দীপকে মফিজউদ্দিনের গরুর খামার থেকে গরু হারানোকে কেন্দ্র করে বিভিন্নজন বিভিন্ন অনুমান করতে থাকে। তাদের মধ্যে জমিরের অনুমান ছিল, গরুটিকে হয়তো কোনো ভূত নিয়ে গেছে। কিন্তু যেহেতু অনুমানটি কাল্পনিক, অবাস্তব, প্রমাণের অযোগ্য বা যাচাইযোগ্য নয়, এমন কোনো বিষয় প্রকল্প হিসেবে গ্রহণযোগ্য নয়।
সুতরাং বলা যায়, উদ্দীপকে জনাব মফিজউদ্দিনের খামারে হারিয়ে যাওয়া গরু সম্বন্ধে লোকটির অনুমান প্রকল্পের শর্ত 'বাস্তব প্রমাণের' সাথে সামঞ্জস্যহীন।