1 Answers

উদ্দীপকে রেখা সম্পর্কে ফকিরের ধারণা প্রকল্পের সব শর্তকেই ভঙ্গ করেছে। নিচে প্রকল্প বৈধ হওয়ার শর্তগুলো ব্যাখ্যা করা হলো-

⇒ প্রকল্প সুনির্দিষ্ট ও সুস্পষ্ট হতে হবে এবং প্রকল্প সামঞ্জস্যপূর্ণ ও যুক্তিযুক্ত হতে হবে। যদি স্ববিরোধী ও অযৌক্তিক হয়, তাহলে প্রকল্পকে বৈধ বলা যাবে না। 

⇒ প্রকল্প অবশ্যই প্রতিষ্ঠিত সত্যের বা নিয়মের সাথে সংগতিপূর্ণ হতে হবে। যেসব নিয়ম সত্য বলে গৃহীত বা প্রতিষ্ঠিত হয়েছে, প্রকল্প সেসব নিয়মের বিরোধী হতে পারবে না।

⇒ প্রকল্প অবশ্যই বাস্তব ঘটনাভিত্তিক হতে হবে এবং অবশ্যই একটি বাস্তব কারণ অনুমান করতে হবে।

⇒ প্রকল্প পরীক্ষামূলকভাবে সমর্থনযোগ্য হতে হবে। কারণ যে প্রকল্প প্রমাণ বা অপ্রমাণ কিছুই করা যায় না, বৈজ্ঞানিক অনুসন্ধানে তার কোনো মূল্য নেই।

⇒ প্রাসঙ্গিক ঘটনা ব্যাখ্যার জন্য প্রকল্প পর্যাপ্ত হতে হবে। 

⇒ বৈধ প্রকল্প এমন হবে, যা প্রত্যেক বা পরোক্ষভাবে যাচাই করা যায়। 

⇒ বৈধ প্রকল্প সহজ-সরল হতে হবে, জটিল রা দুর্বোধ্য হলে চলবে না।

সুতরাং উপরের আলোচনার নিমিত্তে পরিলক্ষিত হয় যে, রেখা সম্বন্ধে ফকিরের ধারণা প্রকল্পের কোনো শর্তের সাথেই সংগতিপূর্ণ নয়।

4 views

Related Questions