1 Answers

উদ্দীপকে সিংহ সম্বন্ধে বাবার উক্তি যৌক্তিক সংজ্ঞার ৪ নং নিয়মের পরিপন্থী। নিচে যৌক্তিক সংজ্ঞার ৪ নং নিয়ম ব্যাখ্যা করা হলো-

৪নং নিয়ম অনুযায়ী, A definition should be clearer than the term defined, and should not, therefore, be expressed in obscure, ambiguous of figurative language. অর্থাৎ কোনো পদের সংজ্ঞাদানের ক্ষেত্রে সেই পদের চেয়ে স্পষ্ট ও সহজ ভাষা ব্যবহার করতে হবে। সংজ্ঞা কোনো অবস্থায় দুর্বোধ্য বা রূপক ভাষায় প্রকাশ করা যাবে না। কারণ সংজ্ঞার উদ্দেশ্য হচ্ছে পদের অর্থ সুস্পষ্ট ও সহজবোধ্য করা। এ নিয়মটি লঙ্ঘন করা হলে সংজ্ঞায় দু'ধরনের অনুপপত্তি ঘটে। এগুলো হলো- 

১. দুর্বোধ্য সংজ্ঞা অনুপপত্তি 

২. রূপক সংজ্ঞা অনুপপত্তি

কোনো পদের সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে যদি রূপক বা আলংকারিক ভাষা ব্যবহার করা হয়, তাহলে পদটি ভিন্ন অর্থ ধারণ করে। ফলে সংজ্ঞাটিতে রূপক সংজ্ঞা অনুপপত্তির সৃষ্টি হয়। যেমন: 'শিশুরা হচ্ছে জাতির মেরুদণ্ড' এ সংজ্ঞায় শিশু কোন ধরনের তা ব্যক্ত হয়নি, বরং এ ক্ষেত্রে যা ব্যক্ত হয়েছে তাতে শিশুদের স্বরূপ মানুষের মনে একটি ভিন্ন আকার ধারণ করতে পারে। ফলে এতে সংজ্ঞেয় পদের প্রকৃত অর্থ অস্পষ্ট হয়ে পড়ে। কাজেই সংজ্ঞেয় পদকে সুস্পষ্টভাবে উপস্থাপন করতে হলে এর সংজ্ঞায় সংজ্ঞার্থে এমন ভাষা ব্যবহার করতে হবে, যা পদটির অন্তর্নিহিত রূপ প্রকাশ করে, যা মূলত জাত্যর্থের মধ্য দিয়ে প্রকাশিত হয়। অন্যথায় সংজ্ঞাটি রূপক ভাষার অন্তরালে থেকে ভ্রান্তির সৃষ্টি করবে।

সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকে 'সিংহ' পদের সংজ্ঞায় 'সিংহ হচ্ছে বনোধিপতি' বলায় রূপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। তাই যথার্থ সংজ্ঞা প্রদান করতে অবশ্যই রূপক শব্দের ব্যবহার পরিহার করতে হবে।

4 views

Related Questions