1 Answers
উদ্দীপকে মানুষ সম্পর্কে আতিকা যে সংজ্ঞা দিয়েছে তাতে যৌক্তিক সংজ্ঞার ৪নং নিয়মের লঙ্ঘন হয়েছে। নিচে যৌক্তিক সংজ্ঞার ৪নং নিয়ম ব্যাখ্যা করা হলো-
যৌক্তিক সংজ্ঞার ৪নং নিয়মটি হলো- A definition should be clearer than the terms defined and should not, therefore, be expressed in obscure ambiguous of figurative language. অর্থাৎ কোনো পদের সংজ্ঞাদানের ক্ষেত্রে সেই পদের চেয়ে স্পষ্ট ও সহজ ভাষা ব্যবহার করতে হবে। সংজ্ঞা কোনো অবস্থায় দুর্বোধ্য বা রূপক ভাষায় প্রকাশ করা যাবে না। কারণ এতে পদটি সুস্পষ্ট ও সহজবোধ্য হওয়ার পরিবর্তে আরও অস্পষ্ট ও দুর্বোধ্য হয়ে পড়ে। কাজেই কোনো পদকে সংজ্ঞার মাধ্যমে সুস্পষ্টভাবে অনুধাবন করতে হলে পদটিকে যথাসম্ভম্ব স্পষ্ট ও সহজ ভাষা দ্বারা সংজ্ঞায়িত করতে হবে।
সংজ্ঞার এই নিয়ম লঙ্ঘন করে সংজ্ঞায় কোনো রূপক শব্দ ব্যবহার করা হলে রূপক সংজ্ঞা অনুপপত্তির সৃষ্টি হয়। যেমন: 'মানুষ হচ্ছে সৃষ্টির মুকুট' এ সংজ্ঞায় মানুষ কোন ধরনের পদ তা ব্যক্ত হয়নি, বরং এক্ষেত্রে যা ব্যক্ত হয়েছে তা মানুষ পদের স্বরূপকে আরো অস্পষ্ট করে ফেলেছে।
তাই বলা যায়, সংজ্ঞেয় পদকে সুস্পষ্টভাবে উপস্থাপন করতে হলে এর সংজ্ঞায় এমন ভাষা ব্যবহার করতে হবে যা পদটির অন্তর্নিহিত রূপ প্রকাশ করে এবং জাত্যর্থের মধ্য দিয়ে প্রকাশিত হয়। অন্যথায় সংজ্ঞাটি রূপক ভাষার অন্তরালে থেকে ভ্রান্তির সৃষ্টি করবে।