1 Answers

উদ্দীপকে উল্লেখিত "বৃক্ষ হচ্ছে গাছ” সংজ্ঞাটিতে সংজ্ঞার "A definition should not be tactologous, it should contain the term to be difined or any of its synonyms" নিয়মটি লঙ্ঘন হয়েছে। এই নিয়মটি লঙ্ঘনের ফলে সংজ্ঞায় চক্রক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। নিচে এই নিয়ম এবং নিয়ম লঙ্ঘনের কালে সৃষ্ট অনুপপত্তি ব্যাখ্যা করা হলো- উপরের নিয়ম অনুসারে কোনো পদের সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে সংজ্ঞায় ওই পদের কোনো প্রতিশব্দ বা সমার্থক শব্দ ব্যবহার করা যাবে না, সংজ্ঞার্থে সংজ্ঞেয়ের পুনরুক্তি করা যাবে না। কারণ সংজ্ঞার মূল উদ্দেশ্য হচ্ছে সংজ্ঞেয় পদের অর্থকে সুস্পষ্ট করা। কিন্তু সংজ্ঞায় যদি সংজ্ঞেয় পদের প্রতিশব্দ বা সমার্থক শব্দ ব্যবহার করা হয়, তাহলে এ কথার পুনরাবৃত্তি ঘটে, ফলে সংজ্ঞার মূল উদ্দেশ্য ব্যাহত হয়। কাজেই সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট পদের চেয়ে স্পষ্ট কোনো নতুন বিষয় দ্বারা পদটিকে সংজ্ঞায়িত করতে হবে। কেননা এই নিয়মের। লঙ্ঘন করা হলে চক্রক সংজ্ঞা অনুপপত্তি ঘটে। যেমন: 'বৃক্ষ হয় গাছ' এই সংজ্ঞাটিতে একই কথার পুনরাবৃত্তি ঘটেছে। কারণ 'বৃক্ষ' হয় 'গাছ'-এর প্রতিশব্দ। ফলে, 'বৃক্ষ' শব্দের অর্থ সুস্পষ্ট হওয়ার পরিবর্তে অস্পষ্টই রয়ে গেছে। তাই সংজ্ঞায় চক্রক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। এ কারণে সংজ্ঞায় সর্বদা সমার্থক বা প্রতিশব্দের ব্যবহার পরিহার করতে হবে।

উপরের আলোচনা থেকে আমরা বলতে পারি সংজ্ঞায় চক্রক সংজ্ঞা অনুপপত্তি এড়িয়ে চলার জন্য সংজ্ঞা প্রদানে সমার্থক প্রতিশব্দের ব্যবহার পরিহার করা বাঞ্ছনীয়।

4 views

Related Questions