1 Answers

উদ্দীপকে শিহাবের উক্তিতে যৌক্তিক সংজ্ঞার অতিব্যাপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। নিচে অতিব্যাপক সংজ্ঞা অনুপপত্তি ব্যাখ্যা করা হলো-

যৌক্তিক সংজ্ঞার একটি অন্যতম ভ্রান্ত রূপ হচ্ছে 'অতিব্যাপক সংজ্ঞা', যার উদ্ভব ঘটে সংজ্ঞার ক্ষেত্রে প্রযোজ্য একটি গুরুত্বপূর্ণ নিয়মের লঙ্ঘন থেকে। এ নিয়ম অনুযায়ী, কোনো পদের সংজ্ঞাদানের ক্ষেত্রে সেই পদের সংজ্ঞেয় ও সংজ্ঞার্থের ব্যক্তর্থ সমপরিমাণ হতে হবে, কম বা বেশি হতে পারবে না। কিন্তু কোনো পদের সংজ্ঞাদানের ক্ষেত্রে যদি সংশ্লিষ্ট পদের ব্যক্তর্থের চেয়ে বেশি ব্যক্তর্থযুক্ত পদ ব্যবহার করা হয়, তাহলে সেক্ষেত্রে 'অতিব্যাপক সংজ্ঞা' নামক ত্রুটিপূর্ণ সংজ্ঞার উদ্ধ ঘটে। এরূপ ক্ষেত্রে সংজ্ঞেয়ের ব্যক্তর্থের চেয়ে সংজ্ঞার্থের ব্যক্তর্থ বেশি থাকে। অর্থাৎ এক্ষেত্রে সংজ্ঞেয় ও সংজ্ঞার্থ সমপরিমাণ হয় না, বরং সংজ্ঞার্থে সংজ্ঞেয়ের চেয়ে অতিরিক্ত পরিমাণ বিষয় বা বস্তুর উল্লেখ থাকে। যেমন: 'হাতি হলো চতুষ্পদ জীব' এ সংজ্ঞা অনুযায়ী হাতি চতুষ্পদ জীব হলেও হাতি ছাড়া আরো অনেক চতুষ্পদ জীব আছে, যেমন: গরু, ছাগল, বাঘ, সিংহ, কুকুর, বিড়াল ইত্যাদি। সেক্ষেত্রে হাতির এই সংজ্ঞাটি এসব চতুষ্পদ জীবের ক্ষেত্রেও প্রযোজ্য হয়। অর্থাৎ এসব জীবও হাতির উপরিউক্ত সংজ্ঞাটির অন্তর্ভুক্ত হয়ে পড়ে। তাই দেখা যায় 'হাতি' এবং 'চতুষ্পদ জীব' এর ব্যকুর্থ সমপরিমাণ নয়। বরং, 'হাতি' পদের চাইতে চতুষ্পদ জীব পদের ব্যক্তর্থ বেশি। একারণে আলোচ্য সংজ্ঞাটিতে 'অতিব্যাপক সংজ্ঞা অনুপপত্তি' ঘটেছে।

সুতরাং যথার্থ সংজ্ঞা প্রণয়নের ক্ষেত্রে ভ্রান্তি এড়ানোর জন্য কোনো পদের সংজ্ঞায় কোনোভাবেই তার চেয়ে বেশি ব্যক্তর্থযুক্ত পদ ব্যবহার করা যাবে না। অবশ্যই এক্ষেত্রে সংজ্ঞেয় ও সংজ্ঞার্থের ব্যক্তর্থকে সমপরিমাণ হতে হবে।

8 views

Related Questions