1 Answers
দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এর মধ্যে দৃশ্যকল্প-২ এ রূপক সংজ্ঞার অনুপপত্তি ঘটেছে বলে আমি মনে করি। নিচে এ সম্পর্কে মতামত তুলে ধরা হলো :
'শিশুটির মুখটি চাঁদের মতো সুন্দর'- এটি একটি ভ্রান্ত সংজ্ঞা। কারণ এ সংজ্ঞায় 'শিশু' পদটির স্বরূপ ব্যক্ত হয়নি এবং এক্ষেত্রে যা ব্যক্ত হয়েছে তা থেকে মানুষের মনে একটি ভিন্ন আকার ধারণ করতে পারে। ফলে এতে সংজ্ঞেয় পদের প্রকৃত অর্থ অস্পষ্ট হয়ে পড়ে। কাজেই সংজ্ঞেয় পদকে সুস্পষ্টভাবে উপস্থাপন করতে হলে এর সংজ্ঞার্থে এমন ভাষা ব্যবহার করতে হবে, যা পদটির অন্তর্নিহিতরূপকে প্রকাশ করে এবং যা মূলত জাত্যর্থের মধ্য দিয়ে প্রকাশিত হয়। অন্যথায় সংজ্ঞাটি রূপক ভাষার অন্তরালে থেকে ভ্রান্তির সৃষ্টি করে। সুতরাং যথার্থ সংজ্ঞা প্রণয়নে ক্ষেত্রে আলোচ্য ভ্রান্তি এড়ানোর জন্য কোনো পদের সংজ্ঞায় কোনোভাবেই রূপক শব্দ ব্যবহার করা যথোচিত নয়।
উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায়, রূপক সংজ্ঞার উদ্ভব ঘটে সংজ্ঞার ক্ষেত্রে প্রযোজ্য একটি গুরুত্বপূর্ণ নিয়মের লঙ্ঘন থেকে। সুতরাং বলা যায়, সংজ্ঞার ক্ষেত্রে প্রযোজ্য একটি গুরুত্বপূর্ণ নিয়মের লঙ্ঘনের ফলেই রূপক সংজ্ঞার অনুপপত্তি ঘটেছে।